Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল তালিকা ও প্রতীক বরাদ্দ

January 20, 2026
in জাতীয়
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল তালিকা ও প্রতীক বরাদ্দ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ মঙ্গলবার। তপশিল অনুযায়ী আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)।

ইতিমধ্যে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এই নির্বাচন ঘিরে ইসি কোনো চাপে নেই বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এদিকে নিবন্ধিত ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় বিভিন্ন দেশ থেকে ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে।

ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের (মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের) বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ ছিল।

নির্ধারিত সময়ে মোট ৬৪৫টি আপিল ইসিতে জমা পড়ে। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট ৪১৯ জন। আর রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হলেও আপিলে মনোনয়নপত্র বাতিল হয়েছে ছয় জনের। আজ ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর আগামীকাল নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে এবং প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেবে ইসি। আগামী পরশু থেকে পুরোদমে প্রচারণা শুরু হবে।

আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে ইসি। এবারই প্রথম সংসদ নির্বাচনের পাশাপাশি একই কেন্দ্রে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এছাড়া প্রথম বারের মতো যুক্ত হয়েছে পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রের নাম ও অবস্থান। গতকাল সোমবার ইসির উপসচিব মনির হোসেন জানান, নির্বাচন কমিশনের অনুমোদনের পর আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ১৫ জানুয়ারি থেকে গেজেট আকারে প্রকাশ করা হচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে ভোট কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান রয়েছে।

ইসি জানিয়েছে, ৩০০ আসনে প্রায় ১২ কোটি ৭৭ ভোটার, ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্রে ২ লাখ ৪৫ হাজারেও বেশি ভোটকক্ষ থাকবে। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট নেওয়ার সুবিধার্থে প্রতি ভোটকক্ষে সিল দেওয়ার গোপনকক্ষ (মার্কিং প্লেস) বাড়ানো হয়েছে।

নির্বাচন কমিশনের আদেশে ইসির উপসচিব (নির্বাচন সহায়তা সরবরাহ) মো. হুমায়ুন কবির সই করা ভোটকেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনি এলাকার নাম, অন্তর্ভুক্ত উপজেলা, ইউনিয়ন, ভোটকেন্দ্রের নাম ও অবস্থান, ভোটার এলাকার না, ভোটকেন্দ্রের সংখ্যা (মহিলা, পুরুষ, হিজড়া), পুরুষ ও মহিলা ভোটকন্দ্র এবং গোপনকক্ষের বৃদ্ধি করা সংখ্যা তুলে ধরা হয়েছে।

একই সঙ্গে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যাও তুলে ধরা হয়েছে গেজেটে। জেলা প্রশাসক কার্যালয়ে পোস্টাল ব্যালট পেপার গণনা কেন্দ্রের নাম ও অবস্থান, পোস্টাল ব্যালট ভোটার সংখ্যা (পুরুষ, নারী, হিজড়া) উল্লেখ রয়েছে।

সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত পথনকশা দিল ইসি :আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ফের নির্বাচনের পথনকশা (রোড ম্যাপ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল ঘোষণার পর সংক্ষিপ্ত পথনকশা ঘোষণা ইসির ইতিহাসে এই প্রথম।

এর আগে গত জুলাইয়ে একটি নির্বাচনি কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত পথনকশা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম। সোমবার (১৯ জানুয়ারি) এই রোড ম্যাপ প্রকাশ করা হয়, যা ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা স্বীকার করেন।

ঘোষিত পথনকশার তথ্যমতে, আগামী ২২ জানুয়ারি ৩০০ সংসদীয় আসনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। এর পর ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির আরেকটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। আর ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং ২-৩ ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনিসামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে ইসি। ভোটগ্রহণের জন্য তৈরি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইসি কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশন একদমই কোনো চাপে নেই। সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তা-ই চায়। গতকাল সোমবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, ‘একটি কমিশনের একটি জাতীয় নির্বাচন করারই সুযোগ থাকে। দুই বার কোনো কমিশনই সুযোগ পায় না। কোনো কমিশন আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে না। কমিশন একদমই কোনো চাপে নেই। সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তা-ই চায়।’

তিনি বলেন, ‘সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ, পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোট সমস্যার সমাধান করে যাচ্ছে কমিশন। ইসি বড় সমস্যার সম্মুখীন এখনো হয়নি। রাজনৈতিক দলের বক্তব্য আমরা খতিয়ে দেখছি ও ব্যবস্থা নিচ্ছি।’

এই নির্বাচন কমিশনার আরো বলেন, ‘আপিল শুনানিতে মনে হয়েছে, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঠেও তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন।’

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বসছে ইসি, বিদেশ থেকে ৫ হাজার ৬০০ ব্যালট ফেরত এসেছে: আসন্ন গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ‎নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) আজ মঙ্গলবার বিকালে এ সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে। ‎‎গতকাল ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ‎‎

‎চিঠিতে বলা হয়েছে, ‘আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের আপিল শুনানি সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি প্রচার-প্রচারণা শুরু হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ প্রিসাইডিং অফিসারদের এক প্রশিক্ষণে গতকাল জানিয়েছেন, ইতালি ও মালয়েশিয়া থেকে যথাক্রমে ১ হাজার ৬০০ ও ৪ হাজারসহ মোট ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে। নিবন্ধনকৃত ঠিকানা সঠিক না থাকায় এগুলো ফেরত এসেছে বলে জানান তিনি।

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল :কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে যে আপিল হয়েছিল, সেটার শুনানি শেষে নির্বাচন কমিশন গতকাল সোমবার এ সিদ্ধান্ত জানায়।

প্রথমে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কায়কোবাদের মনোনয়ন বৈধ হয়েছিল। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছিল। গত রবিবার ছিল নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন। সব আপিল নিষ্পত্তি হলেও কায়কোবাদের বিরুদ্ধে করা আপিলের সিদ্ধান্ত অপেক্ষমাণ ছিল। সোমবার শুনানি নিয়ে এ সিদ্ধান্ত জানাল কমিশন।

সূত্র: ইত্তেফাক

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

চানখারপুলে ছয় হত্যার মানবতাবিরোধী মামলার রায় আজ

Next Post

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক বন্ধ ঘোষণা

Related Posts

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’
জাতীয়

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
জাতীয়

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ
জাতীয়

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক বন্ধ ঘোষণা

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক বন্ধ ঘোষণা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 January 2026

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল তালিকা ও প্রতীক বরাদ্দ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার