Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকার কোন আসনে কে কত ভোটে জিতলেন

February 13, 2026
in জাতীয়
ঢাকার কোন আসনে কে কত ভোটে জিতলেন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে ১৩টিতে বিএনপি, ৬টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও একটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।

এর মধ্যে কয়েকটি আসনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কয়েকটি আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোটের চূড়ান্ত ফল ঘোষণা করেছে।

আজ-কালের মধ্যে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ঢাকার ভেতরের ঘনবসতিপূর্ণ এলাকার ঢাকা-৪, ১০, ১১, ১৩, ১৬, ১৭ আসনগুলোতে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। অন্যদিকে রাজধানীর উপকণ্ঠের আসন ঢাকা-১৯, ২০-এ ব্যবধান বড় হয়েছে।

রাজধানীতে সাংগঠনিক ও ভোটব্যাংকের দিক থেকে স্পষ্টভাবে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াতে ইসলামী অনেক বেশি সাফল্য দেখিয়েছে।

বিশেষ করে ঢাকা-৪, ৫, ১২, ১৪, ১৫ ও ১৬ আসনে জয় তুলে নিয়েছে দলটি।

ঢাকার কোন আসনে কে কত ভোটে জিতলেন–

ঢাকা-১

ঢাকা-১ আসনে ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী খোন্দকার আবু আশফাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।

ঢাকা-২

ঢাকা-২ আসনে ১ লাখ ৬৩ হাজার ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আমানউল্লাহ আমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮ হাজার ৬৫৫।

ঢাকা-৩

ঢাকা-৩ আসনে ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী শাহীনুল ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

ঢাকা-৪

ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

ঢাকা-৫

ঢাকা-৫ আসনে ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. নবী উল্লাহ ৮৭ হাজার ৪৯১ ভোট পেয়েছেন।

ঢাকা-৬

ঢাকা-৬ আসনে ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

ঢাকা-৭

ঢাকা-৭ আসনে ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. এনায়েত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট।

ঢাকা-৮

ঢাকা-৮ আসনে ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

ঢাকা-৯

ঢাকা-৯ আসনে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। এ আসনে এনসিপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

ঢাকা-১০

ঢাকা-১০ আসনে ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. জসীম উদ্দীন পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।
ঢাকা-১১

ঢাকা-১১ আসনে ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।

ঢাকা-১২

ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী মো. সাইফুল আলম ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

ঢাকা-১৩

ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক ৮৬ হাজার ৬৭ ভোট পেয়েছেন।

ঢাকা-১৪

ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

ঢাকা-১৫

ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

ঢাকা-১৬

ঢাকা-১৬ আসনে ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আমিনুল হক ৮৫ হাজার ৪৬৭ ভোট পেয়েছেন।

ঢাকা-১৭

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

ঢাকা-১৮

ঢাকা-১৮ আসনে ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

ঢাকা-১৯

ঢাকা-১৯ আসনে বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

ঢাকা-২০

ঢাকা-২০ আসনে ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মো. তমিজ উদ্দিন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী

Next Post

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে: মির্জা ফখরুল

Related Posts

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’
জাতীয়

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
জাতীয়

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ
জাতীয়

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post
ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল 

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে: মির্জা ফখরুল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 February 2026

ঢাকার কোন আসনে কে কত ভোটে জিতলেন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার