Thursday, March 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করলো ডিআরইউ

আনন্দ-উচ্ছ্বাসে :

February 14, 2026
in অন্যান্য
বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করলো ডিআরইউ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিআরইউ বাগানে “বসন্ত দিনে ভালোবাসার গান” শীর্ষক অনুষ্ঠান।

 

সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আজ আমরা একত্রিত হয়েছি ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে। শীতের শুষ্কতা ও নিস্তব্ধতা পেরিয়ে প্রকৃতি এখন নতুন রঙে, নতুন প্রাণে সেজে এসেছে বসন্ত। ডিআরইউ প্রতিবছরের ন্যায় এ বছরও সদস্যদের মনকে নির্মল ও সতেজ করতে এমন আয়োজন করেছে ।

তিনি বলেন, বসন্ত মানে প্রকৃতির নতুন সাজ। তেমনি দীর্ঘদিন পর দেশেও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হচ্ছে। প্রকৃতির মতো আমরা সাংবাদিকরাও নতুনভাবে শুরু করি—নতুন স্বপ্নে, নতুন প্রত্যয়ে। ভবিষ্যতেও সদস্যদের অংশগ্রহণে আরও আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন মাইনুল হাসান সোহেল।

সমাপনীতে সভাপতির বক্তব্যে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন বলেন, প্রকৃতির এই নবজাগরণের মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়—পরিবর্তনই জীবনের চিরন্তন সত্য। শীতের নির্জীবতা পেরিয়ে যেমন গাছে গাছে নতুন পাতা আসে, তেমনি প্রতিকূলতা পেরিয়ে সমাজেও আসে নতুন সম্ভাবনার সূচনা। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা কাজ করি মানুষের অধিকার রক্ষায়, গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে। বসন্ত আমাদের শেখায় সাহস, সততা ও আশার কথা—যা আমাদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।

ডিআরইউ’র সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য আলী আজম, মাহফুজ সাদী, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. মাজাহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রেম, প্রকৃতি ও বসন্তকে ঘিরে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশিত হয়, যা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। এ আয়োজনে সংগীত পরিবেশন করেন লাভলী শেখ, ফারজানা ইভা, এম আর মানিক, মিতু মণ্ডল ও ফকির জহির।

Previous Post

৪০ শতাংশ ভোট পেয়ে শক্তিশালী জাতীয় শক্তিতে আবির্ভূত হয়েছে জামায়াত জোট

Next Post

নিষেধাজ্ঞা কাটিয়ে খুলেছে শপিংমলও

Related Posts

‘আসিফ নজরুলের দুর্নীতি?’
অন্যান্য

‘আসিফ নজরুলের দুর্নীতি?’

কদমতলীতে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান
অন্যান্য

কদমতলীতে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

মেট্রোরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা
অন্যান্য

মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা

Next Post
নিষেধাজ্ঞা কাটিয়ে খুলেছে শপিংমলও

নিষেধাজ্ঞা কাটিয়ে খুলেছে শপিংমলও

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিনা অনুমতিতে ফসলি জমির মাটি কাটায়, অর্থদণ্ড

বিনা অনুমতিতে ফসলি জমির মাটি কাটায়, অর্থদণ্ড

ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, স্থল অভিযান শুরু

ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, স্থল অভিযান শুরু

বাবা হারালেন আমজনতার দলের তারেক রহমান

বাবা হারালেন আমজনতার দলের তারেক রহমান

দেশের ইতিহাসে এক বছরে প্রবাসী আয়ে রেকর্ড

মার্চের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ৫৭ কোটি ডলার

পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, যেভাবে করবেন

পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, যেভাবে করবেন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার