নিজস্ব প্রতিবেদক
নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ।
আজ ২৩ ফেব্রুয়ারি রাতে তথ্য ও সম্প্রচার বাসভবনে সৌজন্য সাক্ষাতের সময় সংগঠনের নেতৃবৃন্দ নতুন তথ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সংগীত শিল্পীদের দুর্ভোগ, হয়রানি, অধিকার বহুবিধ সমস্যা নিয়ে নিরন্তর কাজ করে চলা শিল্পী সমাজের
দীর্ঘদিনের বঞ্চনার কথা এবং তাদের চাওয়া পাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সদস্য সচিব পলাশ সাউ (সংগীত আয়োজক, সংগঠক এবং বিশেষ গ্রেড বাদ্যযন্ত্রশিল্পী- বিটিভি), সদস্য খালিদ খলিল (বিশিষ্ট সাংবাদিক, গবেষক, হাওয়াইন গিটারবাদক, সংগঠক), সদস্য নূরিতা নূসরাত খন্দকার (সংগীত গবেষক, প্রশিক্ষক, একটিভিস্ট এবং রবীন্দ্রসংগীত শিল্পী- বাংলাদেশ বেতার), সদস্য জাহাঙ্গীর মির্জা (আন্তর্জাতিক তবলা শিল্পী, বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব, বিশেষগ্রেড বাদ্যযন্ত্রশিল্পী- বিটিভি) এবং সদস্য এ কে এম শহিদুল্লাহ (সাংবাদিক -বিটিভি, এক্টিভিস্ট)।
একজন ভালো মনের তথ্যমন্ত্রী পেয়ে সংগঠনের প্রত্যেকে আনন্দ প্রকাশ করেন এবং প্রত্যাশা রাখেন, বিটিভির দুর্নীতিবাজ লুটপাটকারী অনৈতিক কর্মকাণ্ডের হোতাদের সিন্ডিকেটের অবসান ঘটে একটি সুন্দর, সুশৃঙ্খল ঐক্যের পরিবেশ হিসেবে বিটিভি আবারও সম্মানজনক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।
এসময় তথ্যমন্ত্রী দুর্নীতিমুক্ত বিটিভি এবং বিটিভির সকল অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায় বিচার করার প্রত্যয় ব্যক্ত করেন।










Discussion about this post