Thursday, March 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩

March 1, 2026
in আন্তর্জাতিক
আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার দাঁতভাঙ্গা জবাব দিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে ব্যাপক পাল্টা সামরিক অভিযান শুরু করেছে ইরান। এই পাল্টাপাল্টি হামলার জেরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অন্তত তিনজন প্রবাসী নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এবং আমিরাতের প্রভাবশালী গণমাধ্যম খালিজ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ছোড়া মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দক্ষতার সাথে ১৫২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়াও, ইরানের ছোড়া দুটি শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও মাঝপথে ভূপাতিত করেছে আমিরাতি বাহিনী। তবে বিশাল এই ক্ষেপণাস্ত্র বৃষ্টির কিছু অংশ আবাসিক এলাকায় আঘাত হানায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেবল ক্ষেপণাস্ত্রই নয়, ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ড্রোনও উড়ে এসেছে আমিরাতের দিকে। রাডারে মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি ড্রোন আকাশেই প্রতিহত ও ধ্বংস করা সম্ভব হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অত্যাধুনিক ইন্টারসেপ্টর সিস্টেমগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যেকোনো মূল্যে আকাশপথ নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Previous Post

শর্তসাপেক্ষে বাংলা একাডেমি পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান

Next Post

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

Related Posts

কয়েকদিনের মধ্যে ফুরিয়ে যাবে ইরানের ক্ষেপণাস্ত্র
আন্তর্জাতিক

কয়েকদিনের মধ্যে ফুরিয়ে যাবে ইরানের ক্ষেপণাস্ত্র

ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, স্থল অভিযান শুরু
আন্তর্জাতিক

ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, স্থল অভিযান শুরু

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত
আন্তর্জাতিক

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত

Next Post
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ছাত্রদল থেকে অব্যাহতি নিয়ে মুখ খুললেন হামিম

ছাত্রদল থেকে অব্যাহতি নিয়ে মুখ খুললেন হামিম

গাঁজা সেবনের অভিযোগে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তানজিন তিশার

গাঁজা সেবনের অভিযোগে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তানজিন তিশার

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ মেজর জেনারেল

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ মেজর জেনারেল

​মুন্সীগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট

​মুন্সীগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট

গম্ভীরের ছকেই ভারতকে হারাতে চান ইংল্যান্ড

গম্ভীরের ছকেই ভারতকে হারাতে চান ইংল্যান্ড

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার