Friday, May 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘ক্রীড়া ফেডারেশনগুলোকে শক্তিশালী করতে আলোচনা সম্পন্ন হয়েছে’

April 6, 2026
in খেলা
‘ক্রীড়া ফেডারেশনগুলোকে শক্তিশালী করতে আলোচনা সম্পন্ন হয়েছে’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রীড়া প্রতিবেদক :

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গনের আমূল পরিবর্তন ও খেলোয়াড়দের কল্যাণে সরকারের নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে আগামী দিনের বাংলাদেশ হবে একটি পূর্ণাঙ্গ ক্রীড়াবান্ধব দেশ, যেখানে খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে।
খেলোয়াড়দের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ১২৯ জন খেলোয়াড়কে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অবশিষ্টদের প্রদান করা হবে। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন যে, প্রতি চার মাস অন্তর খেলোয়াড়দের দক্ষতা ও পারফরম্যান্স রিভিউ করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের পরিবারে রাষ্ট্রীয় সহযোগিতার বিষয়ে বিশেষ আস্থা ও ভরসা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মানোন্নয়নে করপোরেট সংশ্লিষ্টতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন যে, হাতেগোনা দুই-একটি প্রতিষ্ঠান বাদে অধিকাংশ ফেডারেশনের অবস্থা বর্তমানে নাজুক। ফেডারেশনগুলোকে শক্তিশালী করতে ইতোমধ্যে দেশের বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ছোট ছোট ফেডারেশনগুলোর পরিচালনার দায়িত্ব একেকটি করপোরেট হাউসের ওপর ন্যস্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
আগামি ৩০ এপ্রিল সিলেট থেকে দেশব্যাপী একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির যাত্রা শুরু হতে যাচ্ছে বলে প্রতিমন্ত্রী সভায় নিশ্চিত করেন।

ফুটবল, ক্রিকেট, কাবাডি এবং দাবাসহ মোট সাতটি ভিন্ন ভিন্ন ইভেন্টে এই কর্মসূচি পরিচালিত হবে। স্পোর্টস ডিপ্লোমেসি বা ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন যে, খেলার মাঠে দল-মত নির্বিশেষে সকলে একাত্ম হয়ে যায়, আর এই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়েই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার।
পরিশেষে অবকাঠামো নির্মাণের চেয়ে দক্ষ খেলোয়াড় তৈরির ওপর অধিক জোর দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান যে, বিগত সময়ের সাবেক খেলোয়াড়দের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়ন করে তাদের নিয়েও সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।

Previous Post

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

Next Post

‘গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

Related Posts

বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল: সাকিব
খেলা

বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল: সাকিব

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি
খেলা

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
খেলা

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Next Post
‘গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

‘গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব'

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জকসুর ক্রীড়া সম্পাদককে চড়, ফেসবুকে পোস্ট দিয়েও হুমকি

জকসুর ক্রীড়া সম্পাদককে চড়, ফেসবুকে পোস্ট দিয়েও হুমকি

ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের প্রতিবাদ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের প্রতিবাদ

কেরানীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলায় ৫ ডাকাতের মৃত্যুদণ্ড

কেরানীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলায় ৫ ডাকাতের মৃত্যুদণ্ড

নির্বাচনে লড়ার ঘোষণা তামিম ইকবালের

নির্বাচনে লড়ার ঘোষণা তামিম ইকবালের

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার