Tuesday, April 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর

April 21, 2026
in অর্থ-বাণিজ্য
৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে চার দিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুক্রবার পর্যন্ত এই স্থলবন্দরগুলোয় কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে না।

ভারতের নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি কর্মকর্তার জারি করা এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ।

তবে বাংলাবান্ধায় ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের পারাপার বন্ধ থাকলেও যাত্রী পারাপার নিয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বুড়িমারী স্থলবন্দরে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশনের সব কার্যক্রম বন্ধ থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরের ভিসাধারী যাত্রী পারাপারসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

অপর দিকে, বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের এসআই সাইফুর রহমান জানান, সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকলেও জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসাধারী যাত্রী এবং ভারতীয় নাগরিকেরা এই সময়ে যাতায়াত করতে পারবেন।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, ভারতের কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদবের সই করা একটি চিঠির মাধ্যমে বিষয়টি তাদের জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

এ পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সীমান্ত সিলমোহর এবং চলাচলের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

অন্যদিকে ২৪ এপ্রিল, শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক সরকারি ছুটি হওয়ায় ওইদিনও বন্দর বন্ধ থাকবে। ফলে টানা চার দিন পর শনিবার সকাল থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, ভারতের নির্বাচন উপলক্ষে সেদেশের চ্যাংড়াবান্ধা বন্দর কর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেট আমাদের বন্ধের বিষয়টি জানিয়েছেন। আমরা কাস্টমস, বিজিবি ও বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করেছি।

Previous Post

পরীক্ষার হল থেকে বেরিয়ে যেসব ভুল না করাই ভালো

Next Post

তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ 

Related Posts

স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, কমতে পারে দেশেও

এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
অর্থ-বাণিজ্য

এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
অর্থ-বাণিজ্য

অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

Next Post
তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ 

তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ 

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

টেকনাফের পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফের পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ 

তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ 

৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর

৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার