Thursday, June 18, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

June 16, 2026
in আইন ও অপরাধ
ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার মুখে পড়ার কথা জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, এ সময় ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ওসি ও এক এসআই আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে পুলিশের ছোড়া গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত দুজনসহ চারজনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টসের পেছনে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, কর্তব্যরত অবস্থায় হামলার শিকার হয়ে আহত হয়েছেন আদাবর থানার ওসি এবং উপপরিদর্শক (এসআই) তরুন। হামলাকারীরা ওসির মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার হাতে কোপ লাগে। একই ঘটনায় এসআই তরুণও আহত হয়েছেন। তাঁর হাতের সামনের অংশে জখম হয়েছে। আহত দুই পুলিশ কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের পুলিশ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ছিনতাইকারী ধরতে অভিযানে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করে ছিনতাইকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। পরে তাদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে কাশেম ও জয় নামে আরও দুজনকে আটক করা হয়েছে। হামলার সময় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সামান্য আহত হন।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সকালে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় তাঁদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর ২২ মাসে দেশে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১ হাজার ৬১টি। এই হিসেবে প্রতি মাসে গড়ে পুলিশের ওপর ৪৮টি হামলার ঘটনা ঘটেছে।

এর মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী পাঁচ মাসে পুলিশের ওপর ১৯২টি হামলার ঘটনা ঘটে। গত বছর ১২ মাসে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে ৬০১টি। আর এ বছর প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) এ সংখ্যা ২৬৮।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

Next Post

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

Related Posts

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫
আইন ও অপরাধ

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
আইন ও অপরাধ

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
আইন ও অপরাধ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

Next Post
বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তি প্রকাশ

ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তি প্রকাশ

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

এবারের বাজেট চানাচুরের মতো, খেলেই পেট খারাপ: আমির হামজা

এবারের বাজেট চানাচুরের মতো, খেলেই পেট খারাপ: আমির হামজা

বন্ধ হতে যাওয়া এমপিও ২৩৭ প্রতিষ্ঠানপ্রধানের তালিকা প্রকাশ

বন্ধ হতে যাওয়া এমপিও ২৩৭ প্রতিষ্ঠানপ্রধানের তালিকা প্রকাশ

চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী

চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 June 2026

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার