Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 17, 2026
in জাতীয়
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সকাল ১০টা ২১ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন।

বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জিকে গউছ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছেছেন। তিনি সড়কপথে শ্রীমঙ্গলের পথে রয়েছেন। সেখানে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এছাড়া মৌলভীবাজারে আরও কয়েকটি রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও সড়কের দুপাশে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

অন্যদিকে সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। পরে রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে বিমানে যাত্রা করবেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী

Next Post

‘মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে’

Related Posts

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
জাতীয়

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল
জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান
জাতীয়

দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান

Next Post
‘মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে’

'মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে'

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডিবিএল গ্রুপে ২০ জনের চাকরির সুযোগ

ডিবিএল গ্রুপে ২০ জনের চাকরির সুযোগ

দেশ পুনর্গঠনে ৩০ হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

দেশ পুনর্গঠনে ৩০ হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

মেসির জাদুতে তারকাদের উচ্ছ্বাস

মেসির জাদুতে তারকাদের উচ্ছ্বাস

স্যামসাং ফোন হ্যাং হলে এই ৫ টিপস মেনে চলুন

স্যামসাং ফোন হ্যাং হলে এই ৫ টিপস মেনে চলুন

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 June 2026

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার