Thursday, June 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভিনি জাদুতে গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

June 25, 2026
in খেলা
ভিনি জাদুতে গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সেলেসাওরা।

টানা ৩ ম্যাচে গোল পাওয়া ভিনিই আবার সেলেসাওদের হয়ে আগের ৪৯ ম্যাচে করেছেন মাত্র ৯ গোল।

ম্যাচের ৭ মিনিটে ডি বক্সে বল পেয়ে সহজেই স্কটল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করলেন ভিনিসিয়ুস। অ্যাঙ্গাস গানের অবশ্য কিছু করারই ছিল না। করবেন কি করে? সতীর্থ স্কট ম্যাককেনা যে শিশুতোষ ভুল করে বসেন। বল ক্লিয়ার করতে গিয়ে ব্রাজিলের ফরোয়ার্ড রায়ানের পায়ে মারেন। সেই বল ডি বক্সে আনমার্কড থাকা ভিনিসিয়ুস পান। তাতে সহজেই গোলরক্ষক অ্যাঙ্গাসকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এতে করে এবারের বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে গোল করলেন ভিনি।

২২ মিনিট আরেকটি গোল করেছিলেন ভিনি। গোল করার পর কর্নারের ফ্ল্যাগ হাতে সাম্বা ড্যান্সে মাতলেন তিনি। কিন্তু নাচ শেষ করতেই শুনতে পেলেন বাতিল হতে পারে তার দ্বিতীয় গোলটি। ভিএআরে দেখার পর রেফারিও তাই করলেন। মনিটরে দেখে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি করলেন বাতিল। তাতে আনন্দটা মাটি হয়ে যায় তার। বল পাওয়ার আগে ভিনির পা সামনে থাকলে জ্যাক হেনড্রি ভারসাম্য হারালে সেই সুযোগ কাজে লাগান তিনি। কিন্তু ভিএআরে সেটাকেই ফাউল ধরে। এ নিয়ে তাই বিতর্ক থেকেই গেল।

বিরতিতে যাওয়ার আগে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাজিল। ভিনির পাস থেকে বলকে জালের পথ দেখানোর চেষ্টা করেছিলেন ম্যাথিউস কুনহা। তার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে জালে যাওয়ার আগে গোলরক্ষকের পায়ে লেগে বাইরে যায়।

যোগ করা সময়ে অবশ্য ঠিকই ২-০ লিড নিয়েছে। এবারের গোলের নায়কও ভিনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সতীর্থ ব্রুনো গুইমারেসের ক্রসে শুধু ফাঁকা জালে হেড নিতে হয়েছে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে।

অন্যদিকে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে অবিশ্বাস্য মিস করে বসেন রায়ান। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি এই ফরোয়ার্ড।

বিরতি শেষে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। তবে ৪৮ মিনিটে নেওয়া স্কট ম্যাকটমিনির হেড সরাসরি গোলরক্ষক অ্যালিসন বেকারের হাতে যায়।

অন্যদিকে ৫১ মিনিটে হ্যাটট্রিকের দারুণ সুযোগ পেয়েছিলেন ভিনি। তবে বলটা ঠিক মতো প্লেসমেন্ট করতে না পারায় পা দিয়ে সেভ দেন গোলরক্ষক অ্যাঙ্গাস। ৬০ মিনিটে অবশ্য তাকে ঠিকই পরাস্ত করলেন কুনহা। ব্রাজিলের তৃতীয় গোল করার পর তার ট্রেডমার্ক ড্যান্স দিলেন তিনি। সার্ফিংয়ের মতো করে।

৬৪ মিনিটে আরেকবার হতাশ হলেন ম্যাকটমিনি। এবার দারুণ এক হেড নিয়েছিলেন তিনি। কিন্তু গোললাইন অতিক্রম করার আগে ডান দিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য সেভ দিলেন বেকার।

অন্যদিকে ৭৬ মিনিটে নেইমারের মাঠে নামার অপেক্ষা ফুরাল। ২০২৩ সালের অক্টোবরের পর আজ প্রথমবার ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন সুপারস্টার। সান্তোস ফরোয়ার্ড মাঠে নামতেই উল্লাসে ফেটে পড়ে পুরো মায়ামি স্টেডিয়াম।

৭৮ মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম হ্যাটট্রিক করার আরেকটি সুযোগ পেয়েছিলেন ভিনি। কিন্তু তার শটে বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক অ্যাঙ্গাস। আবার ৮১ মিনিটে জটলার মধ্যে থেকে পাটা ঠিক মতো লাগালেও পেতে পারতেন হ্যাটট্রিকটি।

বিপরীতে শেষ মুহূর্তে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। কিন্তু বেকার দেওয়াল টপকাতে পারেনি তারা। এতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ

Next Post

অবশেষে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার

Related Posts

শেনকআউটে দুর্দান্ত মরক্কো
খেলা

শেনকআউটে দুর্দান্ত মরক্কো

অবশেষে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার
খেলা

অবশেষে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা
খেলা

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

Next Post
অবশেষে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার

অবশেষে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

ভক্তদের হৃদয়ে অমর পপসম্রাট মাইকেল জ্যাকসন

ভক্তদের হৃদয়ে অমর পপসম্রাট মাইকেল জ্যাকসন

নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল বিএসএফ

নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল বিএসএফ

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বর্ণের ভরি ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা

দেশে স্বর্ণের দাম আরও কমল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

25 June 2026

ভিনি জাদুতে গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার