Wednesday, July 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট

July 22, 2026
in রাজনীতি
জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
জামায়াতের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনার পর তার ড্রাইভারের নিরাপত্তা ও বিচার দাবির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। তিনি আবেদনকারীর অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। একজন অসহায় নাগরিকের লিখিত আবেদন আমার নজরে এসেছে। আবেদনে তিনি দাবি করেছেন যে, তার ওপর হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে এবং তিনি নিজের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

তিনি আরও উল্লেখ করেন, ‘ওই আবেদনে তিনি সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, আমিন, মাসুম বিল্লাহ এবং মোস্তাসিম বিল্লাহ-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এবং এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। একজন নাগরিক যখন লিখিতভাবে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে রাষ্ট্রের দ্বারস্থ হন, তখন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।’

নীলা ইসরাফিল তার পোস্টে বলেন, কোনো নাগরিক যখন লিখিতভাবে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে রাষ্ট্রের দ্বারস্থ হন, তখন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও লেখেন, একজন নাগরিক যদি বারবার নিজের জীবনের ঝুঁকির কথা তুলে ধরে বিচার ও নিরাপত্তা চান, তবে রাষ্ট্রের দায়িত্ব হলো অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা এবং প্রয়োজন হলে তাকে নিরাপত্তা দেওয়া।

পোস্টে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করে আবেদনটির যথাযথ তদন্তের ব্যবস্থা এবং আবেদনকারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এবং সালাহউদ্দিন আহমেদ একজন সচেতন নাগরিক হিসেবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহ করে এই আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্তের ব্যবস্থা করুন এবং আবেদনকারীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক এবং প্রকৃত সত্য উদঘাটিত হোক। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠাই হোক আমাদের সবার প্রত্যাশা।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

Next Post

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Related Posts

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
রাজনীতি

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির
রাজনীতি

এবার জামায়াত নেতার অডিও ভাইরাল, বিতর্কে নতুন মোড়

নারী নিয়ে ভাইরাল সেই এমপির বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি
রাজনীতি

নারী নিয়ে ভাইরাল সেই এমপির বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি

Next Post
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ভেজালবিরোধী অভিযান গতিশীল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 July 2026

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার