Thursday, July 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়

July 30, 2026
in লাইফস্টাইল
ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক

কাঁচা মরিচ এমন একটি উপাদান যা ছাড়া রান্নার স্বাদ মেলে না। ঝাল আর ঝাঁঝালো সুবাসের জন্য এর জুড়ি মেলা ভার। তবে বর্ষায় কাঁচা মরিচের দামের ঝাঁঝও বেড়ে যায়। আবার এসময় মরিচ বেশিদিন তাজা রাখাও কঠিন হয়ে পড়ে। হয় শুকিয়ে যায়, নয়তো পচে যায়।

সাধারণত ফ্রিজে কাঁচা মরিচ সংরক্ষণ করা হয়। কিন্তু চাইলে ফ্রিজ ছাড়াও কিছু ঘরোয়া উপায়ে দীর্ঘদিন মরিচ তাজা রাখা সম্ভব। চলুন জেনে নিই বিস্তারিত-

বোটা ছাড়িয়ে নিন
প্রথমেই কাঁচা মরিচের বোটা ছাড়িয়ে ফেলা জরুরি। তাই বাজার থেকে মরিচ কিনে আনার পরই বোটাগুলো সাবধানে ভেঙে ফেলে দিন। কেননা বোটা থেকেই পচন ধরতে শুরু করে। বোটা ফেলে দিলে মরিচ সহজে নষ্ট হয় না এবং বহুদিন পর্যন্ত তাজা থাকে।

ভেজাভাব দূর করা
মরিচ দীর্ঘদিন তাজা রাখতে সেটির ভেজাভাব দূর করা ভীষণ প্রয়োজন। ধোয়ার পর বা স্বাভাবিক বাতাসে কাঁচা মরিচ থাকা অতিরিক্ত আর্দ্রতা শুকিয়ে নিতে হবে। এরপর একটি খবরের কাগজ বা সুতির শুকনো কাপড়ে কাঁচা মরিচ মুড়ে কোনো ঠান্ডা এবং হাওয়া চলাচল করে এমন জায়গায় রেখে দিন। কাগজ বা কাপড় মরিচের অতিরিক্ত পানি শুষে নেয়, ফলে পচন ধরে না।

জিপলক ব্যাগে রাখুন
প্লাস্টিকের হাঁড়িমুখ বন্ধ কৌটো ব্যবহারের বদলে জিপলক ব্যাগ বা ছিদ্রযুক্ত এয়ারটাইট কৌটা ব্যবহার করতে পারেন। তবে কৌটার নিচে একটি টিস্যু পেপার পেতে তার ওপর বোঁটা ছাড়ানো শুকনো কাঁচা মরিচগুলো রাখতে হবে। এরপর ওপর থেকেও আরেকটি টিস্যু পেপার দিয়ে কৌটোর মুখ হালকা বন্ধ করে রাখলে মরিচ অনেকদিন ভালো থাকে।

জুট ব্যাগ
কাঁচা মরিচ সতেজ রাখার অন্যতম সেরা উপায় হলো জুট ব্যাগ বা চটের থলে। একটি পরিষ্কার চটের থলে সামান্য পানি দিয়ে হালকা ভিজিয়ে তার ভেতরে কাঁচা মরিচ রেখে ঘরের কোনো ঠান্ডা স্থানে ঝুলিয়ে রাখলে মরিচ শুকিয়ে যায় না এবং দীর্ঘদিন তাজা থাকে।

হলুদের ব্যবহার
হলুদের ব্যবহার কাঁচা মরিচ সংরক্ষণের একটি চমৎকার উপায় হতে পারে। এজন্য মরিচের বোটা ছাড়িয়ে একটি কৌটায় সামান্য শুকনো হলুদ গুঁড়োর সঙ্গে মাখিয়ে রাখলে তার অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণের কারণে মরিচের গায়ে ছত্রাক বা ফাঙ্গাস জন্মায় না।

তাই ফ্রিজ না থাকলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। রান্নাঘরের এই সামান্য কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগালেই মরিচের স্বাদ ও সতেজতা বজায় থাকবে সপ্তাহ পেরিয়ে বহু দিন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সিলেটে টানটান উত্তেজনা, বিজিবি মোতায়েন

Next Post

লিভার ভালো রাখতে যা খাবেন ও এড়িয়ে চলবেন

Related Posts

সকালে এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খাওয়ার উপকারিতা
লাইফস্টাইল

সকালে এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খাওয়ার উপকারিতা

মাইক্রো প্লাস্টিকের বিপদ কমাবেন যেভাবে
লাইফস্টাইল

মাইক্রো প্লাস্টিকের বিপদ কমাবেন যেভাবে

কিডনি ভালো রাখে যেসব খাবার
লাইফস্টাইল

কিডনি ভালো রাখে যেসব খাবার

Next Post
লিভার ভালো রাখতে যা খাবেন ও এড়িয়ে চলবেন

লিভার ভালো রাখতে যা খাবেন ও এড়িয়ে চলবেন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
লিভার ভালো রাখতে যা খাবেন ও এড়িয়ে চলবেন

লিভার ভালো রাখতে যা খাবেন ও এড়িয়ে চলবেন

ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়

ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়

সিলেটে টানটান উত্তেজনা, বিজিবি মোতায়েন

সিলেটে টানটান উত্তেজনা, বিজিবি মোতায়েন

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

30 July 2026

ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার