Monday, October 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার পরিবারের পাশে বাচ্চু এমপি

October 5, 2026
in সারাদেশ
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার পরিবারের পাশে বাচ্চু এমপি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ইসলাম শেখ (৫২) হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত পরিবারের খোঁজখবর নিয়েছেন ওই আসনের (নড়াইল-২) সংসদ সদস্য জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু। রোববার (৪ অক্টোবর) বিকেলে লোহাগড়ার রঘুনাথপুর গ্রামে নিহত ইসলাম শেখের বাড়িতে গিয়ে তার স্ত্রী জাহানারা বেগমসহ সন্তানদের খোঁজখবর নেন। এছাড়া ইসলাম শেখের ভাইসহ প্রতিবেশিদের সঙ্গে কথা বলে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি। এদিকে, আসামিপক্ষের ক্ষতিগ্রস্থ বাড়িঘরও ঘুরে দেখেন এমপি আতাউর রহমান বাচ্চু।

তিনি পুলিশ প্রশাসনকে আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশনা দেন। এছাড়া আসামিপক্ষের আর কোনো বাড়িঘরে যেন কেউ হামলা করে ক্ষয়ক্ষতি না করে সেদিকেও পুলিশকে সর্তক থাকার জন্য বলেন। এমপি বাচ্চু বলেন, বিদেশ সফরে থাকায় এখানে (ইসলাম শেখের বাড়িতে) আসতে দেরি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, সেক্রেটারী মাওলানা সেকেন্দার আলী খান, জামায়াত মনোনীত শালনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ জামাল, ইউনিয়ন আমির মাওলানা খান হোসাইন আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।

নিহত ইসলাম শেখের পরিবার জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে পাশের লাহুড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর কবরস্থান এলাকায় ওৎপেতে ইসলাম শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার দু’দিন পর নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে শালনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান এবং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামানসহ প্রতিপক্ষ ৫৮ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে গত ২৬ সেপ্টেম্বর বিকেলে রঘুনাথপুর-তালতলা বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এদিকে ঘটনার পর আসামিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে বাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে অনেকে গ্রেফতার এবং আদালতে হাজির হয়েছেন। এছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

Related Posts

নড়াইলে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
সারাদেশ

নড়াইলে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

নড়াইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচা পলাতক
সারাদেশ

নড়াইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচা পলাতক

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কেজি গাঁজাসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কেজি গাঁজাসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার পরিবারের পাশে বাচ্চু এমপি

লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার পরিবারের পাশে বাচ্চু এমপি

এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

নড়াইলে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

নড়াইলে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

05 October 2026

লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার পরিবারের পাশে বাচ্চু এমপি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার