Wednesday, August 12, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক 

August 12, 2026
in সারাদেশ
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর যমুনা ট্রেন আটকা পড়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে আন্দোলনকারীদের সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী এলাকায় যমুনা ট্রেনটি আটকে দেন স্থানীয় বাসিন্দারা। এতে ট্রেনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, মশাখালী রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ হলেও সেখানে আন্তঃনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতি নেই। ফলে মশাখালী ও আশপাশের এলাকার মানুষ আন্তঃনগর ট্রেনে যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ দাবিতে তারা গত ১০ থেকে ১২ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

আন্দোলনকারীদের দাবি, মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতি দেওয়া হলে গফরগাঁওসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা সহজে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ পাবেন। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মশাখালী রেলওয়ে স্টেশনে যাত্রীদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও আন্তঃনগর ট্রেনের স্থায়ী যাত্রাবিরতি না থাকায় তারা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত মশাখালী স্টেশনে আন্তঃনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। বুধবার সকালেও তারা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেনটি আটকে দেন।

তিনি বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে আন্তঃনগর যমুনা ট্রেনটি মশাখালী এলাকা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং রেলপথে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

Next Post

সাভারে আবার ‘প্রেশার কুকার বোমা’উদ্ধার

Related Posts

সাভারে আবার ‘প্রেশার কুকার বোমা’উদ্ধার
সারাদেশ

সাভারে আবার ‘প্রেশার কুকার বোমা’উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ
সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

এমপির গলায় রামদা ধরে সম্পত্তির দলিল নেওয়ার অভিযোগ
সারাদেশ

এমপির গলায় রামদা ধরে সম্পত্তির দলিল নেওয়ার অভিযোগ

Next Post
সাভারে আবার ‘প্রেশার কুকার বোমা’উদ্ধার

সাভারে আবার ‘প্রেশার কুকার বোমা’উদ্ধার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাভারে আবার ‘প্রেশার কুকার বোমা’উদ্ধার

সাভারে আবার ‘প্রেশার কুকার বোমা’উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক 

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক 

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

খাবার ছাড়াও যেসব কারণে বাড়তে পারে কোলেস্টেরল

খাবার ছাড়াও যেসব কারণে বাড়তে পারে কোলেস্টেরল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

12 August 2026

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক 

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার