Saturday, October 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

August 13, 2026
in শিক্ষা
৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
৭ কলেজের সব সেশনের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন তারা।

এ সময় সিন্ডিকেটের দালালেরা, এই ক্যাম্পাসে হবে না; সেন্ট্রাল আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার; সেন্ট্রাল নিয়ে টালবাহানা, চলবে না চলবে না; এফিলিয়েশন মুক্ত করো, রানিং সেশন যুক্ত করো; ইত্যাদি স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে ঢাকা কলেজের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আলা ফাহাদ বলেন, আমরা যতবার আন্দোলন-সংগ্রাম করেছি, প্রত্যেকবার ঢাকা কলেজের এই মুক্ত ময়দান থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটির স্লোগান উঠেছে। আজও একইভাবে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির রানিং সেশন, একাডেমিক মাইগ্রেশনের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলাম।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখানে সহাবস্থান করেছিল, সব ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমার ক্যাম্পাসে উপস্থিত ছিল। ঠিক তার কিছুক্ষণ পরেই শিক্ষা সিন্ডিকেটের একটি দল ঢাকা কলেজের প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে আমাদের ক্যাম্পাসে যেসব শিক্ষার্থী অবস্থান করছিল, সব শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয় এবং আমাদের ঢাকা কলেজের গেটে তালা ঝুলিয়ে দেয় এবং বলে যে এখান থেকে কোনো বিক্ষোভ মিছিল বের হবে না।

তিনি বলেছেন, সরকার শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় আইন পাস করেছেন। সে আইনের প্রেক্ষাপট ছিল রানিং সেশনগুলোর একাডেমিক জটিলতাকে নিরসন করে আমাদের যে পরিচয়হীনতা আছে, এই পরিচয়হীনতাকে দূর করা। প্রথমত তারা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অবস্থান নিল কিন্তু যৌক্তিকতার খাতিরে আমরা যখন টেবিল টকে জিতে গেলাম, তখন সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের পক্ষে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় আইন পাস করেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ ছিল যাদের সমস্যার জন্য এই বিশ্ববিদ্যালয় হয়েছে, তাদের সমস্যা নিরসন করা। তারা সেই কাজ করছে না।

শিক্ষার্থীদেরকে ভয়ভীতি দেখিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, রানিং সেশন অ্যাড করতে বলা হলে তারা জানান, ‘আমরা মতবিনিময় সভা শেষ করে আমরা তোমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিব।’ মতবিনিময় সভা শেষ। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে যেখানে গণস্বাক্ষর নেওয়া হবে।

তিনি আরও বলেন, গণস্বাক্ষরের ভিত্তিতে তো আমাদের বিশ্ববিদ্যালয় হয় নাই। আমাদের বিশ্ববিদ্যালয় হয়েছে জনমতের ভিত্তিতে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। এই বিষয় তো সুরাহা সেদিনই হয়ে গিয়েছিল, যেদিন অধ্যাদেশ ঘোষণা হয়েছিল। তার পরও কেন বিষয়টি নিয়ে তালবাহানা করা হচ্ছে? আজকে আমাদের শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। এ কারণে আমরা ঢাকা কলেজের মূল ফটকের অবস্থান করছি।

তিতুমীর কলেজের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে যারা রেলে হামলা এবং যাত্রীদের রক্তাক্ত করে ওই দুর্বৃত্তরাই সংবাদ সম্মেলন করে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত থাকতে চাচ্ছে। তাদের জন্য আমরা আমাদের পরিচয় পাচ্ছি না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

Next Post

জুলাই জাদুঘরের ক্ষতি করলে ভয়াবহ শাস্তির বিধান

Related Posts

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ
শিক্ষা

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী
শিক্ষা

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ
শিক্ষা

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

Next Post
জুলাই জাদুঘরের ক্ষতি করলে ভয়াবহ শাস্তির বিধান

জুলাই জাদুঘরের ক্ষতি করলে ভয়াবহ শাস্তির বিধান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শরীয়তপুরে পদ্মার বাঁধে ফাটল, ২০ মিটার অংশ নদীগর্ভে বিলীন

শরীয়তপুরে পদ্মার বাঁধে ফাটল, ২০ মিটার অংশ নদীগর্ভে বিলীন

বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

উচ্চমূল্যের বাজারে ফের নিত্যপণ্যের চাপ

উচ্চমূল্যের বাজারে ফের নিত্যপণ্যের চাপ

রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 August 2026

৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার