Friday, August 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মুক্তির পরপরই ‘টক্সিক’ ঝড়ে কাঁপছে বক্স অফিস

August 27, 2026
in বিনোদন
মুক্তির পরপরই ‘টক্সিক’ ঝড়ে কাঁপছে বক্স অফিস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
র বছর পর বড় পর্দায় ফিরেছেন ‘রকিং স্টার’ যশ। ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির পর প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাওয়া ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তুলেছে।

নেতিবাচক রিভিউ সত্ত্বেও অগ্রিম বুকিংয়ে দারুণ সাড়া পাওয়া সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ভারতে ১.৫ মিলিয়নের বেশি টিকিট বিক্রি করেছে, যা থেকে আয় হয়েছে ৪৯ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটির উদ্বোধনী আয় ১০০ কোটি রুপি ছুঁতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

‘টক্সিক’-এ যশকে আবারও দেখা গেছে গ্যাংস্টার চরিত্রে। সিনেমাটিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে রয়েছেন- পাঁচ অভিনেত্রী-কিয়ারা আদভানি, নয়নথারা, তারা সুতারিয়া, রুক্মিনি বসন্ত ও হুমা কুরেশি। গ্যাংস্টার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। গীতু ও যশ যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন। ‘টক্সিক’ একটি সহিংস প্রতিশোধের গল্প, যার পটভূমি ১৯৫০-এর দশকের গোয়া। সিনেমাটিকে ‘বড়দের জন্য রূপকথা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা ছিল। ট্রেলার ও টিজারে সহিংসতা এবং গ্রাফিক যৌন দৃশ্যের কারণে সমালোচনার মুখে পড়ে ‘টক্সিক’; এ নিয়ে আদালতেও মামলা হয়েছে। তবে যশ শুরু থেকেই বলে আসছেন, সিনেমাটির আবহ দর্শকদের চমকে দেবে এবং এটি শিশুদের জন্য তৈরি নয়।

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কোনো দৃশ্য কেটে না দিয়ে ‘টক্সিক’-কে ছাড়পত্র দিয়েছে। তবে দুটি পরিবর্তনের নির্দেশ দিয়ে সিনেমাটিকে ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে।

মুক্তির পাঁচ দিন আগে ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং শুরু হয়। প্রথম দিনের জন্য ভারতে ১৫ লাখের বেশি টিকিট বিক্রি করে সিনেমাটি ৪৯ কোটি রুপি আয় করে। এর আগে অগ্রিম বুকিং থেকে সিনেমাটির আয় ৫৮ কোটি রুপি ছাড়িয়েছিল।

যশের চার বছর পর বড় পর্দায় ফেরাকে ঘিরে তার ভক্তরাও মুক্তিকে রীতিমতো উৎসবে পরিণত করেছেন। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পেয়েছে।

‘টক্সিক’-এর মুক্তি অবশ্য একাধিকবার পিছিয়েছে। প্রথমে মার্চে ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে একই সময়ে মুক্তির পরিকল্পনা ছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সেটি পিছিয়ে জুনে নেওয়া হয়। পরে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় জুনের মুক্তিও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ২৬ আগস্ট সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

মুক্তির পর সিনেমাটি ব্যাপক নেতিবাচক রিভিউ পেলেও বক্স অফিসে তার প্রভাব এখন পর্যন্ত খুব একটা দেখা যাচ্ছে না। বরং যশের প্রত্যাবর্তন এবং ভক্তদের উন্মাদনায় ‘টক্সিক’ শুরুতেই শক্তিশালী ব্যবসার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

হলি ক্রসে ভর্তিতে বিবাহিতদের আবেদন নিষেধ, বিয়ে করলে টিসি

Next Post

আজ বসছে সংসদের তৃতীয় অধিবেশন

Related Posts

রোমান্টিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ
বিনোদন

রোমান্টিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ

নাট্যকার সংঘের নতুন কমিটি, সভাপতি শিহাব শাহীন
বিনোদন

নাট্যকার সংঘের নতুন কমিটি, সভাপতি শিহাব শাহীন

বড় পর্দায় ফেরার পথে অপূর্ব, কথা চলছে চার সিনেমা নিয়ে
বিনোদন

বড় পর্দায় ফেরার পথে অপূর্ব, কথা চলছে চার সিনেমা নিয়ে

Next Post
আজ বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আজ বসছে সংসদের তৃতীয় অধিবেশন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

সবজির বাজারে আগুন ধরিয়েছে শিম, মরিচে স্বস্তি

সবজির বাজারে আগুন ধরিয়েছে শিম, মরিচে স্বস্তি

কক্সবাজারে হোটেলের বারে যুবক খুন, আটকের পর অভিযুক্তের মৃত্যু

কক্সবাজারে হোটেলের বারে যুবক খুন, আটকের পর অভিযুক্তের মৃত্যু

নেপালে বন্যায় নিহত বেড়ে ৪৭৫

নেপালে বন্যায় নিহত বেড়ে ৪৭৫

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 August 2026

মুক্তির পরপরই ‘টক্সিক’ ঝড়ে কাঁপছে বক্স অফিস

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার