নিজস্ব প্রতিবেদক:
কেরানীগঞ্জের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল সফল চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দলের স্থানীয় কর্মীরা রেজাউল কবির পল কে স্বাগত জানান।
নিজের সুস্থতার জন্য পল আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সবার কাছে দোয়া চান। কিছুদিন বিশ্রাম নিয়ে তিনি আবার দলীয় কাজে অংশ নেবেন বলে তিনি জানান।
বিএনপির ছাত্রদল থেকে উঠে আসা এক ত্যাগী নেতা রেজাউল কবির পল। দলের অসময়ে অনেক হামলা – মামলার স্বীকার হয়েছেন। বর্তমানে তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি পদে দায়িত্বে আছেন। কেরানীগঞ্জ বাসী র কাছে পল একজন নির্ভরতার নাম। এলাকাবাসীরা বিশ্বাস করেন, তার সততা এবং দলের প্রতি সম্মান তাকে এগিয়ে নিয়ে যাবে সফলতার চূড়ায়।










Discussion about this post