নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা জিয়া মঞ্চের কার্যালয় থেকে মিছিলটি বের হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. জাহাঙ্গীরের নেতৃত্বে মিছিলটি জিয়া উদ্যান ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ও ফেস্টুন দেখা যায়। মিছিল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সংগঠনের বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ ঢাকা জেলা শাখার সভাপতি সাগর চান ও সাধারণ সম্পাদক আব্দুল আল জাবির। এছাড়া স্থানীয় বিএনপি ও জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে জিয়া উদ্যান প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জিয়া মঞ্চের প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. জাহাঙ্গীরের পরিচালনায় সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।










Discussion about this post