স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে ২৮ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কয়েকজন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তালিকায় ৩ নম্বরে নিগার সুলতানার নাম রয়েছে। তার পরিচিতি নম্বর ১৯০৫৯। প্রজ্ঞাপনে তার বর্তমান কর্মস্থল হিসেবে রায়পুর, লক্ষ্মীপুর এবং ন্যস্ত বিভাগ হিসেবে চট্টগ্রাম বিভাগ উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত থাকবেন।
এদিকে নিগার সুলতানার বদলির আদেশের পর রায়পুরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী কর্মকর্তা হিসেবে কাকে পদায়ন করা হবে, তা পরবর্তী আদেশে জানা যাবে।










Discussion about this post