নিজস্ব প্রতিবেদক :
এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এর দশম আসরে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব। দেশের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫’। এ ডি মাল্টিমিডিয়া আয়োজিত এ অনুষ্ঠানে শিল্প, সংস্কৃতি, বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননা পর্বের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।
শ্রেষ্ঠ সংগঠক হিসেবে মনিরুজ্জামান অপূর্বর এ অর্জন তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ সম্মাননা অর্জনে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও আগ্রহের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম মজিবুর রহমান।










Discussion about this post