Saturday, November 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি

November 7, 2026
in লাইফস্টাইল
এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক

সারাদিনের ক্লান্তি দূর করতে কিংবা কাজের ফাঁকে চাঙা থাকতে অনেকেই ভরসা করেন এনার্জি ড্রিংকের ওপর। বিশেষ করে তরুণদের মধ্যে এসব পানীয়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে সাময়িকভাবে শরীর চাঙা করা এই পানীয়ই ডেকে আনতে পারে হৃদযন্ত্রের বড় বিপদ। নতুন এক গবেষণায় দেখা গেছে, এনার্জি ড্রিংক ও উদ্দীপক উপাদানযুক্ত সম্পূরক গ্রহণের সঙ্গে তরুণদের গুরুতর হৃদরোগের ঝুঁকি বাড়ার সম্পর্ক রয়েছে। এসব পণ্য গ্রহণের ক্ষেত্রে হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ঘটনা প্রায় ১১ গুণ এবং হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঘটনা সাড়ে ৪ গুণ বেশি পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিদ্যা বিভাগের গবেষকেরা ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত খাদ্য ও ওষুধ প্রশাসনে জমা পড়া ২৮ হাজার ৩৪৫টি অভিযোগ বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছেন। এর মধ্যে ৮৫৪টি অভিযোগ ছিল ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক ও উদ্দীপক সম্পূরক পণ্য নিয়ে। বাকি অভিযোগগুলো ছিল উদ্দীপক উপাদানবিহীন (Stimulus-free) পণ্য সম্পর্কে।

গবেষণায় দেখা যায়, সাধারণ পণ্যের তুলনায় এনার্জি ড্রিংক ও উদ্দীপক সম্পূরক গ্রহণের পর হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ প্রায় ১১ গুণ বেশি। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ সাড়ে ৪ গুণ এবং হৃদস্পন্দনের অস্বাভাবিকতা ও বুক ধড়ফড়ের অভিযোগ প্রায় চার গুণ বেশি পাওয়া গেছে। হৃদযন্ত্রের সমস্যা–সংক্রান্ত অভিযোগগুলোর প্রায় ৪৫ শতাংশই ছিল ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের।

গবেষণার প্রধান গবেষক সাই সামায়ামানথুলা বলেন, এসব পানীয়কে সাধারণ কোমল পানীয়ের মতো করেই বাজারজাত করা হয়। ফলে অনেকেই এগুলোকে ঝুঁকিমুক্ত মনে করেন। তবে নিয়মিত এনার্জি ড্রিংক ও উদ্দীপক উপাদানযুক্ত সম্পূরক গ্রহণ করলে শরীরে অতিরিক্ত ক্যাফেইন প্রবেশ করতে পারে, যা হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা বাড়াতে পারে।

কেন বাড়ছে হৃদযন্ত্রের ঝুঁকি?

এনার্জি ড্রিংকে থাকা ক্যাফেইন হৃদ্‌স্পন্দন ও রক্তচাপ বাড়াতে পারে। এছাড়া এসব পানীয়তে গুয়ারানা, টরিন, ইয়েরবা মাতে, থিওব্রোমিনসহ বিভিন্ন উদ্দীপক উপাদান থাকে। এগুলো ক্যাফেইনের প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে।

চিকিৎসকদের মতে, অতিরিক্ত উদ্দীপক উপাদান গ্রহণের ফলে হৃদযন্ত্রের স্বাভাবিক বৈদ্যুতিক কার্যক্রম ব্যাহত হতে পারে। এতে হৃদস্পন্দন অনিয়মিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ, হৃদরোগ কিংবা অনিয়মিত হৃদ্‌স্পন্দনের সমস্যা রয়েছে, তাদের জন্য ঝুঁকি বেশি।

গবেষণায় আরও বলা হয়েছে, কিছু এনার্জি ড্রিংকে প্রতি আউন্সে সাধারণ কফির তুলনায় তিন গুণ পর্যন্ত বেশি ক্যাফেইন থাকতে পারে। ফলে একাধিক পানীয় গ্রহণ করলে অজান্তেই শরীরে অতিরিক্ত ক্যাফেইন জমা হতে পারে।

দিনে কতটুকু ক্যাফেইন নিরাপদ?

গবেষকদের তথ্য অনুযায়ী, অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন গ্রহণ সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয়। পরিমাণটি প্রস্তুতপ্রণালির ওপর নির্ভর করে প্রায় চার থেকে পাঁচ কাপ সাধারণ কফির সমান।

তবে একটি এনার্জি ড্রিংকের কৌটায় ৮০ থেকে ৩০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন থাকতে পারে। এর সঙ্গে চা, কফি কিংবা উদ্দীপক উপাদানযুক্ত অন্যান্য সম্পূরক গ্রহণ করলে দৈনিক নিরাপদ মাত্রা ছাড়িয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, অনিয়মিত হৃদ্‌স্পন্দন কিংবা পরিবারে হৃদরোগের ইতিহাস থাকলে এ ধরনের পানীয় গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অতিরিক্ত শরীরচর্চার সময় কিংবা মদ্যপানের সঙ্গে এনার্জি ড্রিংক গ্রহণও বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে।

যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন

অতিরিক্ত ক্যাফেইন ও উদ্দীপক উপাদান গ্রহণের ফলে কয়েকটি শারীরিক লক্ষণ দেখা দিতে পারে। যেমন—

বুক ধড়ফড় করা।
বুকে ব্যথা বা অস্বস্তি।
মাথা হালকা লাগা বা ঝিমঝিম করা।
হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাওয়া।
বুকে ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।

এনার্জি ড্রিংক গ্রহণে সতর্কতা জরুরি

বিশেষজ্ঞরা বলছেন, হৃদযন্ত্র সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু ক্যাফেইন গ্রহণ করা হচ্ছে, সেদিকে নজর রাখা জরুরি। শুধু এনার্জি ড্রিংক নয়, চা, কফি, শরীরচর্চার আগে খাওয়া পানীয় এবং বিভিন্ন সম্পূরক পণ্যের ক্যাফেইনের পরিমাণও হিসাব করতে হবে।

পণ্যের মোড়কে থাকা উপাদানের তালিকা ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে গুয়ারানা ও সিনেফ্রিনের মতো অতিরিক্ত উদ্দীপক উপাদান রয়েছে কি না, তা খেয়াল রাখা প্রয়োজন।

তবে গবেষকেরা জানিয়েছেন, এই গবেষণা প্রাথমিক পর্যায়ের। এখানে পাওয়া তথ্য এনার্জি ড্রিংক গ্রহণের সঙ্গে হৃদরোগের ঝুঁকির সম্পর্ক তুলে ধরলেও, এসব পানীয় সরাসরি হৃদরোগের কারণ—এমন প্রমাণ দেয় না। কারণ, গবেষণাটি স্বেচ্ছায় জমা দেওয়া অভিযোগের ওপর নির্ভরশীল। এছাড়া যারা এসব পানীয় গ্রহণ করেও কোনো সমস্যায় পড়েননি, তাদের সংখ্যা জানা যায়নি।

তাই প্রকৃত ঝুঁকি নির্ধারণে আরও গবেষণা প্রয়োজন। তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা স্পষ্ট—সাময়িকভাবে চাঙা হওয়ার জন্য নিয়মিত অতিরিক্ত এনার্জি ড্রিংক গ্রহণের অভ্যাস হৃদযন্ত্রের জন্য বিপজ্জনক হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মানিক মিয়া অ্যাভিনিউ মাতাবেন জেমসসহ সাত ব্যান্ড

Related Posts

যেসব খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয়
লাইফস্টাইল

যেসব খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয়

সম্পর্কের দূরত্ব কমাতে আন্তরিকভাবে ক্ষমা চাইবেন যেভাবে
লাইফস্টাইল

সম্পর্কের দূরত্ব কমাতে আন্তরিকভাবে ক্ষমা চাইবেন যেভাবে

আজ নিজের সঙ্গে আড্ডার দিন
লাইফস্টাইল

আজ নিজের সঙ্গে আড্ডার দিন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি

এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি

মানিক মিয়া অ্যাভিনিউ মাতাবেন জেমসসহ সাত ব্যান্ড

মানিক মিয়া অ্যাভিনিউ মাতাবেন জেমসসহ সাত ব্যান্ড

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা

৬ ঘণ্টার জন্য টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ

৬ ঘণ্টার জন্য টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 November 2026

এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার