নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার:
যে বাগান যুগের পর যুগ ধরে একটা শহরকে বুক দিয়ে আগলে রেখেছে, ঝড়-জলোচ্ছ্বাসের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, সেই ঝাউবাগান কেটে কার্নিভাল করার চিন্তা কার মাথায় আসলো?
এই বাগান শুধু গাছ নয়, এটা কক্সবাজারের ফুসফুস। এটা স্থানীয়দের রক্ষাকবচ। এটা দেশি-বিদেশি লাখ লাখ পর্যটকের ছায়া, বাতাস, শান্তির ঠিকানা।
আর সেই বাগান আজ রাতের অন্ধকারে কাটা পড়ছে কার্নিভালের নামে! মাটিতে পড়ে আছে উপড়ে ফেলা শেকড়, কাটা গুঁড়ি। দেখুন ছবিগুলো — এটা কি উন্নয়ন? এটা কি আনন্দ? নাকি দিনে দুপুরে প্রকৃতিকে খুন করা?
কার্নিভালের জন্য কি অন্য কোনো জায়গা ছিল না? খোলা মাঠ ছিল না? সমুদ্র সৈকতের ফাঁকা জায়গা ছিল না? কেন বারবার প্রকৃতিকেই বলি দিতে হবে?
আমরা কার্নিভালের বিরুদ্ধে না। আমরা আনন্দের বিরুদ্ধে না। আমরা বিরুদ্ধে এই ধ্বংসযজ্ঞের!
আজ যদি আমরা চুপ থাকি, কাল আর এই ঝাউবাগান থাকবে না। কাল ঝড় আসলে আমাদের বাঁচাবে কে? কাল পর্যটকরা এসে ছাঁয়া পাবে কোথায়?
তাই পরিবেশবাদী সংগঠন, সাংবাদিক, ছাত্র-শিক্ষক, স্থানীয় বাসিন্দা, প্রকৃতিপ্রেমী — সবাইকে বলছি, এখনই এগিয়ে আসুন। প্রতিবাদের ঝড় তুলুন।
ঝাউবাগান বাঁচলে, শহর বাঁচবে।
*শহর বাঁচলে, আমরা বাঁচবো।
এই শেকড়গুলো শুধু গাছের নয়, এই শহরের। যারা রাতের আঁধারে ঝাউবাগান কাটছে, তারা কক্সবাজারের বুকেই কুড়াল মারছে। কার্নিভাল চাই, ধ্বংস চাই না।










Discussion about this post