Thursday, June 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফেনীর সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহ গ্রেপ্তার

October 12, 2024
in জাতীয়
ফেনীর সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহ গ্রেপ্তার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর সোনাগাজী এলাকার টমটম চালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এর পর থেকে এখন পর্যন্ত বিগত সরকারের উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাসহ শীর্ষ পর্যায়ের অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা শিহাব করিম বলেন, ফেনীর সোনাগাজী থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে রহিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সাংবাদিকদের কাছে র‍্যাবের পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর সোনাগাজীতে টমটমচালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি হাজি রহিম উল্লাহ। তিনি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন রহিম উল্লাহ। তবে সেই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। এর আগে ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন ড. ইউনূস

Next Post

‘এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার ভোগ করবে’

Related Posts

ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত
জাতীয়

ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জাতীয়

দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আগামী সিটি করপোরেশন নির্বাচন লড়বেন আইভী
জাতীয়

আগামী সিটি করপোরেশন নির্বাচন লড়বেন আইভী

Next Post
‘এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার ভোগ করবে’

'এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার ভোগ করবে'

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ

আবার বিয়ে করছেন আমির খান

আবার বিয়ে করছেন আমির খান

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তাপপ্রবাহ ও বৃষ্টির যে বার্তা দিল আবহাওয়া অফিস

তাপপ্রবাহ ও বৃষ্টির যে বার্তা দিল আবহাওয়া অফিস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

12 October 2024

ফেনীর সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহ গ্রেপ্তার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার