Thursday, June 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শিবিরকর্মী হত্যায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে মামলা

October 14, 2024
in আইন ও অপরাধ
শিবিরকর্মী হত্যায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে মামলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দর বাজারে ১২ বছর আগে এক শিবিরকর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এই মামলায় সাবেক অর্থমন্ত্রী ছাড়াও ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল শনিবার চিরিরবন্দর থানায় মামলাটি দায়ের করেছেন নিহত ছাত্র শিবিরকর্মীর বড় ভাই নাজমুজ শাহাদাত।

২০১২ সালে রানীরবন্দর বাজারে নিহত হন শিবিরকর্মী মোজাহিদুল ইসলাম (১৪)। তিনি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি বেশার পণ্ডিতপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে। সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের সাবেক সংসদ সদস্য।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রীর ভাই শামীম হাসান, খানসামা উপজেলার সাবেক চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, শাফিয়ার রহমান, নুর ইসলাম, আহসানুল হক, আজিমউদ্দিন সরকার, মোসলেমউদ্দিন প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে হরতাল ও মিছিল কর্মসূচি ঘোষণা করে। আগের দিন সন্ধ্যায় হরতালের সমর্থনে রানীরবন্দর এলাকায় জামায়াত শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে।

মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দেয় ও লাঠিসোঁটা, ইটপাটকেল, দেশীয় আগ্নেয়াস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। সেই ঘটনায় আহত হয় মোজাহিদুল ইসলাম। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১২টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রংপুর কোতোয়ালী থানায় একটি ইউডি মামলা করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

মামলার বাদী নাজমুজ শাহাদাত বলেন, তাদের বাবা খানসামা উপজেলা জামায়াতের সাবেক আমির ছিলেন। তিনি নিজেও ইছামতি ডিগ্রি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তার ভাই মোজাহিদুল ইসলাম শিবিরের কর্মী ছিল।

এতদিন মামলা না করা এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন আসামিরা। উল্টো তার নামে বিভিন্ন সময় ৩২টি এবং তার বাবার নামেও ২৮টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আলিয়া ভাটের ‘জিগরা’র প্রথম দিনেই আয় ৫ কোটি রুপি

Next Post

ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

Related Posts

স্বামী-সন্তান কানাডায়, বাসায় পড়েছিল নারীর গলিত মরদেহ
আইন ও অপরাধ

স্বামী-সন্তান কানাডায়, বাসায় পড়েছিল নারীর গলিত মরদেহ

মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
আইন ও অপরাধ

মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন আজ
আইন ও অপরাধ

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন আজ

Next Post
ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ

আবার বিয়ে করছেন আমির খান

আবার বিয়ে করছেন আমির খান

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তাপপ্রবাহ ও বৃষ্টির যে বার্তা দিল আবহাওয়া অফিস

তাপপ্রবাহ ও বৃষ্টির যে বার্তা দিল আবহাওয়া অফিস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 October 2024

শিবিরকর্মী হত্যায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে মামলা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার