Monday, October 19, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

গাজীপুরে ৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

November 3, 2024
in অন্যান্য
গাজীপুরে ৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কোনাবাড়িতে তুসুকা গ্রুপের ছয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ।

বন্ধ কারখানা হলো- তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা প্যাকেজিং লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড এবং তুসুকা ওয়াশিং লিমিটেড।

নোটিশে উল্লেখ করা হয়, শনিবার থেকে শ্রমিকদের একটি দল কিছু অজ্ঞাতনামা বহিরাগত সঙ্গে নিয়ে অযৌক্তিক দাবিতে বেআইনি ধর্মঘট শুরু করে।

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিকরা সকালে হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করে কারখানার প্রধান গেটে এসে জড়ো হন। এরপর অস্থিরতা সৃষ্টি করে। কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালেও তারা তা অমান্য করেন। শ্রমিকদের একটি অংশ অস্থিতিশীল আচরণ প্রদর্শন করে, যা দাঙ্গা-হাঙ্গামা এবং মারামারির মতো অরাজক পরিস্থিতির সৃষ্টি করে।

কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের এমন কর্মকাণ্ড শ্রম আইনে অবৈধ ধর্মঘট হিসেবে গণ্য হয়। শ্রমিকদের এমন কর্মকাণ্ডে কারখানার কর্মকর্তা-কর্মচারী ও সম্পত্তির নিরাপত্তা হুমকির মুখে পড়ায় তুসুকা গ্রুপ বাধ্য হয়ে ৩ নভেম্বর সকাল ৮টা থেকে কারখানাগুলোর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

এ বিষয়ে তুসুকা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এবং পুনরায় কাজের উপযোগী পরিবেশ তৈরি হলে কারখানা পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শ্রমিকদের দাবি ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কারখানা এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের অনেকে দাবি করেন, তারা হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে দাবি উত্থাপন করেছিলেন। তবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই ধর্মঘটে যাওয়ার বিষয়টি বিতর্কিত হয়ে উঠেছে।

 

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব বলেন, শ্রমিকদের বেশ কিছু দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নিলেও শ্রমিকরা তাদের সঙ্গে একমত পোষণ করতে পারেনি। যে কারণে কারখানা কর্তৃপক্ষ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ দিয়েছে।

কারখানার মহাব্যবস্থাপক মাসুম হোসেন বলেন, আমাদের কাছে খবর ছিল কিছু কারখানায় হামলা চালানোর পরিকল্পনা করছে। যে কারণে কারখানা শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

প্রেমিকের বাড়িতে দুই প্রেমিকার অনশন, দুজনকেই বিয়ে করতে চায় তরুণ!

Next Post

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে আইজিপি

Related Posts

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
অন্যান্য

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু
অন্যান্য

মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু

অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
অন্যান্য

অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

Next Post
ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে আইজিপি

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে আইজিপি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আইএইচএফ নেশনস ট্রফিতে বাংলাদেশের শুভ সূচনা

আইএইচএফ নেশনস ট্রফিতে বাংলাদেশের শুভ সূচনা

৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি

৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 November 2024

গাজীপুরে ৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার