Monday, May 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দেড় মাস পর আজ খুলছে সাজেকের দুয়ার

November 5, 2024
in অন্যান্য
দেড় মাস পর আজ খুলছে সাজেকের দুয়ার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দেড় মাস পর পর্যটকদের জন্য আজ থেকে খুলছে দেশের বিনোদনের অন্যতম আকর্ষণীয় স্পট সাজেক ভ্যালি।

গত ২০ সেপ্টেম্বর শেষবারের মতো পর্যটকরা সাজেক প্রবেশের পর পাহাড়ের সংঘাত এবং নিরাপত্তার জন্য পর্যটক ভ্রমণে প্রশাসনের নিরুৎসাহিত করণের ফলে আর পর্যটকরা সাজেকমুখি হতে পারেন নি। এদিকে রাঙামাটি জেলায় গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ভ্রমণ বিধি-নিষেধ তুলে নিলেও সাজেকের অবস্থানগত কারণে খাগড়াছড়ি জেলার সড়ক ব্যবহার করে এই স্পটে যাতায়াতের ফলে মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে পর্যটকরা সাজেক যেতে পারবেন। কারণ এদিনই খুলে দেয়া হচ্ছে খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলো।

এদিকে গত দেড় মাস ধরে সাজেকে পর্যটক ভ্রমণ করতে না পারায় ৮-৯ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সাজেক পর্যটক সংশ্লিষ্টরা জানান, সাজেকে ১১৬টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। এছাড়ার ১৪টির বেশি রেস্তোরাঁ থাকলেও গত দেড় মাস ছিল না কোনো বিক্রি।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘অবশেষে সাজেকে পর্যটক ভ্রমণের বিধি-নিষেধ খুলতে যাচ্ছে। তবে মনে হচ্ছে না আপাতত ক্ষতি পুষিয়ে নিতে পারবো। কারণ সামনে বার্ষিক পরীক্ষা তাই অভিভাবকরা এসময় ঘুরতে বের হবে না।’ তিনি আরও বলেন, ‘সাজেকে মৌসুম শুরু হয় জুলাই থেকে, কারণ এখানে বর্ষার সৌন্দর্য এবং শীতের সৌন্দর্য আলাদা নজর কাটে পর্যটকদের। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমাদের কোনও ব্যবসা হয়নি। তারপরও আমরা আশাবাদী পর্যটকরা আসলে সব কিছু ঠিক হয়ে আসবে।’

তিনি আরও বলেন, ‘দেড় মাসে আমাদের প্রায় ৮-৯ কোটি টাকা লোকসান হয়েছে। হয়তো বা আরও বেশিও হতে পারে। খরচ কমানোর জন্য ব্যবসায়ীরা অনেক স্টাফকে ছুটি দিয়েছেন। আমার রিসোর্টে ছয়জন স্টাফ ছিল, তাদের মধ্যে চারজনকে ছুটিতে পাঠিয়েছি। দুইজন রয়েছে আপাতত। এভাবে সবাই বেশিরভাগ স্টাফ ছুটিতে পাঠিয়েছে।’

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, ‘শুধু লোকসান রিসোর্ট-কটেজ কিংবা রেস্টুরেন্ট মালিকদের হয়নি। পর্যটকদের বহনে জিপ চালক, হেলপারদের অলস সময় কাটাতে হয়েছে। সাজেকে স্থানীয় পাহাড়িরা তাদের বাগানে উৎপাদিত ফলমূল, বাঁশকোড়লসহ হাতে বানানো অনেককিছুই বিক্রি করে, তাদের আয়ও বন্ধ হয়ে গেছে। অনেক ফলমূল পচে গিয়েছে। তারপরও বিধি-নিষেধ তুলে নেয়ায় স্বস্তি এখানকার সকলের।’

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, গত ১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণে যে বিধি-নিষেধ ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। সাজেক রাঙামাটি জেলায় হলেও এর অবস্থানগত কারণে এটি খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে যেতে হয়, যেহেতু খাগড়াছড়িতে ৫ নভেম্বর থেকে পর্যটকদের জন্য বিধি-নিষেধ খুলে দেওয়া হচ্ছে, তাই ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেকে ভ্রমণ করতে পারবেন। আর নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই বলে তিনি জানান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেপ্তার

Next Post

চাঁদপুরে সরগরম ইলিশের আড়ত

Related Posts

রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার দাবি বিএনএসকে’র
অন্যান্য

রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার দাবি বিএনএসকে’র

ঢাকায় কোরবানির পশু বিক্রি শুরু, দেশি গরুর চাহিদা বেশি
অন্যান্য

দেশে জমে উঠেছে পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ
অন্যান্য

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ

Next Post
চাঁদপুরে সরগরম ইলিশের আড়ত

চাঁদপুরে সরগরম ইলিশের আড়ত

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার দাবি বিএনএসকে’র

রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার দাবি বিএনএসকে’র

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৩২

হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬ জনের প্রাণহানী

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১ জুন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

05 November 2024

দেড় মাস পর আজ খুলছে সাজেকের দুয়ার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার