Friday, June 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

২ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন, আদালত প্রাঙ্গণে ধাওয়া-গণপিটুনি

November 21, 2024
in আইন ও অপরাধ
২ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন, আদালত প্রাঙ্গণে ধাওয়া-গণপিটুনি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের চুনারুঘাটের হত্যাচেষ্টা মামলায় ব্যারিষ্টার সুমনকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকাল থেকেই আদালত প্রাঙ্গণে জড়ো হয় যুবদল-ছাত্রদলের নেতাকর্মী ও সুমনের সমর্থকরা। বেলা ১টার দিকে সুমনকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হলে আদালতের সামনে ছাত্রদল-যুবদল নেতাকর্মীরা স্লোগান দিয়ে বিক্ষোভ প্রর্দশন করে। অন্যদিকে এজলাসের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে সুমনের সমর্থকরা।

একপর্যায়ে সুমনের সমর্থকদের ধাওয়া দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় পিটুনির শিকার হন কয়েকজন। পরে আইনজীবি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এদিন, আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এসম তিনি বলেন, ব্যারিষ্টার সুমন ফ্যাসিবাদের দোসর ছিল। তার নির্দেশেই শায়েস্তাগঞ্জে ছাত্র-জনতার উপর হত্যার উদ্দেশে হামলা হয়।

আদালতে সুমনের আইনজীবী বলেন, রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে এই মামলায় ফাসানো হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে ও সাম্প্রতিক সময়ে অন্যান্য আইনজীবিদের প্রসঙ্গ উল্লেখ করে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের আবেদন জানান তিনি।

পরে উভয় পক্ষের যুক্ত তর্ক শেষে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এদিকে, আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আইনজীবী ও স্থানীয়রা। পরে বেলা দেড়টার দিকে সুমনকে আদালত থেকে জেলহাজতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়িকে ধাওয়া করে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালানোর অভিযোগে সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকসহ ৯৭ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মামলা করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৪

Next Post

অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করা দরকার করবো: সিইসি

Related Posts

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক
আইন ও অপরাধ

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক

স্বামী-সন্তান কানাডায়, বাসায় পড়েছিল নারীর গলিত মরদেহ
আইন ও অপরাধ

স্বামী-সন্তান কানাডায়, বাসায় পড়েছিল নারীর গলিত মরদেহ

মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
আইন ও অপরাধ

মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Next Post
অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করা দরকার করবো: সিইসি

অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করা দরকার করবো: সিইসি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘জাতিসংঘ সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব একসঙ্গে পালনে সমস্যা নেই’

‘জাতিসংঘ সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব একসঙ্গে পালনে সমস্যা নেই’

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

21 November 2024

২ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন, আদালত প্রাঙ্গণে ধাওয়া-গণপিটুনি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার