নিজস্ব প্রতিবেদক:
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট ও আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করেছি। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পারফেক্ট নয়। তারপরও আমরা যাচাই-বাছাই করে দেখছি অর্থনৈতিক সংকট সমাধানের জন্য দুই বছর প্রয়োজন।
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘অল্প টাকা দিয়ে হলেও ট্যাক্স নেটের আওতায় আসতে হবে দেশের মানুষকে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই’, যোগ করেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকার ১ হাজার ৩০০ প্রজেক্ট নিজেদের স্বার্থে তৈরি করেছিল, যার অনেকটাই আমরা বাতিল করেছি। অনেক প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ হওয়া যা কোনো কাজে আসছে না।
তিনি বলেন, লোকাল ব্যাংক থেকে অর্থ নিয়ে ১১ থেকে ১৩ শতাংশ সুদে প্রাইভেট সেক্টর টিকতে পারে না। সেখানে সরকারের জন্য তা কষ্টদায়ক। তবে সরকার এই খাত থেকে অর্থ নেয়া থেকে বের হয়ে আসবে।










Discussion about this post