নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। ১৫ বছরের জন্য এই চুক্তিটি সই করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় আগারগাঁওয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশের পোর্ট ব্যবস্থাপনা ও কনটেইনার হ্যান্ডেলিং আরও আধুনিক এবং বিশ্বমানের হয়ে উঠছে। বিশ্বের শীর্ষ পাঁচটি কোম্পানির মধ্যে তিনটি এখন বাংলাদেশ ও চট্টগ্রাম বন্দরে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও জানান, চুক্তিতে দেশের স্বার্থ, অধিকার, অর্থনৈতিক প্রাপ্তি এবং কারিগরি যোগ্যতা অর্জনের বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা হয়েছে।









Discussion about this post