Sunday, May 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আবারও শুরু হতে পারে যুদ্ধ, হুমকি ট্রাম্পের

May 3, 2026
in আন্তর্জাতিক
সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান যদি কোনো ধরনের ‘দুর্ব্যবহার’ বা ‘খারাপ কিছু’ করার চেষ্টা করে, তবে আবারও দেশটিতে হামলা চালানো হবে।

শনিবার (২ মে) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চলমান দরকষাকষিতে যুক্তরাষ্ট্র বর্তমানে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে। যুদ্ধের প্রভাবে ইরান অর্থনৈতিক ও সামরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে ইরানের নেতৃত্ব নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং তারা জানেই না তাদের নেতা কে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি আর নেই বলেও দাবি করেন তিনি।

ইরানের পক্ষ থেকে সম্প্রতি একটি ১৪ দফা প্রস্তাবিত পরিকল্পনার ধারণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা আমাকে চুক্তির বিষয়ে কিছু প্রাথমিক ধারণা দিয়েছে, এখন তারা এর সুনির্দিষ্ট ভাষা ও বিস্তারিত রূপরেখা পাঠাবে।
অন্যদিকে, ইরানের সামরিক সদর দপ্তরের ডেপুটি মোহাম্মদ জাফর আসাদিও যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, ওয়াশিংটনের উসকানিমূলক আচরণ পরিস্থিতিকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি দাবি করেন, ইসলামাবাদ আলোচনা থেকে শুরু করে যুদ্ধবিরতি পর্যন্ত তেহরান যথেষ্ট নমনীয়তা দেখালেও যুক্তরাষ্ট্র তার মর্যাদা দেয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ‘অপারেশন এপিক ফিউরি’ ও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামের সেই হামলায় খামেনিসহ শীর্ষস্থানীয় অনেক সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন । পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৭ এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মেয়াদ ২৩ এপ্রিল শেষ হলেও  এখন পর্যন্ত কোনও পক্ষই অন্য পক্ষের ওপর হামলা চালায়নি। তবে, কোনও ধরনের সমঝোতায়ও পৌঁছাতে পারেনি তারা।

Previous Post

দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ 

Next Post

শিয়ালের মুখ থেকে শিশুকে বাঁচালেন মা

Related Posts

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা নিয়ে সুখবর দিলো ভারত
আন্তর্জাতিক

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা নিয়ে সুখবর দিলো ভারত

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

Next Post
শিয়ালের মুখ থেকে শিশুকে বাঁচালেন মা

শিয়ালের মুখ থেকে শিশুকে বাঁচালেন মা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৩ গোলে এগিয়ে গিয়েও অবিশ্বাস্য হার মেসিদের

৩ গোলে এগিয়ে গিয়েও অবিশ্বাস্য হার মেসিদের

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

সমাবেশের স্থান পরিবর্তন করেছে ছাত্রদল

একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা 

শিয়ালের মুখ থেকে শিশুকে বাঁচালেন মা

শিয়ালের মুখ থেকে শিশুকে বাঁচালেন মা

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

আবারও শুরু হতে পারে যুদ্ধ, হুমকি ট্রাম্পের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার