Sunday, May 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শিয়ালের মুখ থেকে শিশুকে বাঁচালেন মা

May 3, 2026
in সারাদেশ
শিয়ালের মুখ থেকে শিশুকে বাঁচালেন মা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজশাহী প্রতিনিধি
মায়ের তৎপরতায় ১৬ মাস বয়সি শিশু আয়মান ইসলাম শিয়ালের মুখ থেকে জীবিত ফিরেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে শিশু বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।

শনিবার (২ মে) পরিবার ও হাসপাতাল সূত্রে বিষয়টি জানা যায়। এর আগে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁর নজিপুর উপজেলার ফয়েমপুর গ্রামে ঘটনাটি ঘটে।

পরিবার জানায়, বাড়ির বারান্দায় বসে খেলছিল আয়মান। তার মা আরিফা বেগম উঠানে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পাশের বাগান থেকে একটি শিয়াল হঠাৎ এসে শিশুটির ঘাড়ে কামড় দিয়ে দ্রুত দূরে সরে যেতে থাকে।

মুহূর্তেই বিষয়টি চোখে পড়ে শিশুর মা আরিফা বেগমের। তিনি চিৎকার দিয়ে শিয়ালটির পিছু ধাওয়া দেন। তার চিৎকারে আতঙ্কিত হয়ে শিয়ালটি শিশুটিকে প্রায় ১৫ থেকে ২০ হাত দূরে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত আয়মানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শিশুটির বাবা পলাশ আহমেদ বলেন, ঘটনাটি খুবই অল্প সময়ের মধ্যে ঘটে গেছে। তার মা যদি সঙ্গে-সঙ্গে দেখতে না পেতেন, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এখন সে চিকিৎসাধীন এবং আগের তুলনায় ভালো আছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকরা জানান, আয়মানের ঘাড়ের নিচে শিয়ালের দাঁতের দুটি ক্ষতচিহ্ন রয়েছে। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। সেলাই প্রয়োজন হবে কিনা, তা সিনিয়র চিকিৎসকদের পরামর্শে নির্ধারণ করা হবে। শিশুটিকে আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হতে পারে।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শিশুটিকে শিয়াল কামড়ানোর কারণে তাকে জলাতঙ্কের টিকাসহ যাবতীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু শিয়ালের কামড়ে র‍্যাবিসের ঝুঁকি থাকে তাই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও সে সময়মতো টিকা নিয়েছে। বর্তমানে শিশুটি অনেকটাই সুস্থ রয়েছে।

 

Previous Post

আবারও শুরু হতে পারে যুদ্ধ, হুমকি ট্রাম্পের

Next Post

একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা 

Related Posts

যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ জ্বালানি

যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

পাঁচ জেলায় বন্যার আশঙ্কা
সারাদেশ

পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
সারাদেশ

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

Next Post
সমাবেশের স্থান পরিবর্তন করেছে ছাত্রদল

একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা 

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৩ গোলে এগিয়ে গিয়েও অবিশ্বাস্য হার মেসিদের

৩ গোলে এগিয়ে গিয়েও অবিশ্বাস্য হার মেসিদের

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

সমাবেশের স্থান পরিবর্তন করেছে ছাত্রদল

একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা 

শিয়ালের মুখ থেকে শিশুকে বাঁচালেন মা

শিয়ালের মুখ থেকে শিশুকে বাঁচালেন মা

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

আবারও শুরু হতে পারে যুদ্ধ, হুমকি ট্রাম্পের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার