Saturday, June 20, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করছি: ফারুক ই আজম

December 1, 2024
in সারাদেশ
আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করছি: ফারুক ই আজম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়া (কসবা): মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক-বলেছেন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করতে সরকার ইতোমধ্যে অনলাইনে ডাটাবেস তৈরি করেছে। তিনি বলেন, “সাধারণ জনগণের জন্য আপত্তি ফরমের সুযোগ রাখা হয়েছে। জনগণের মতামতের ভিত্তিতে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করছি। প্রকৃত মুক্তিযোদ্ধারা এলাকাবাসীর কাছে সবসময়ই পরিচিত। আমরা সেসব তথ্যও যাচাই করছি।”

উপদেষ্টা আজ রোববার দুপুরে বিজয়ের মাসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কসবা উপজেলার ঐতিহাসিক কোল্লাপাথর শহিদ সমাধিস্থল পরিদর্শন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,’যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, অথচ তালিকাভুক্ত হয়েছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তাদের শনাক্ত করা এবং তালিকা থেকে বাদ দেওয়া আমাদের দায়িত্ব। এই কাজটি জাতিগতভাবে আমাদের সবার সমন্বয়ে করতে হবে।”

তিনি আরো বলেন, ফারুক ই আযম বীর প্রতীক বলেন, “এই সমাধিস্থল আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহিদদের চিরন্তর স্মারক। এখানে যারা শায়িত, তারা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক অভিন্ন স্বপ্নের জন্য জীবন উৎসর্গ করেছেন স্বাধীন বাংলাদেশে তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয়। আমরা চাই নতুন প্রজন্ম এই ইতিহাসকে জানুক এবং এর মর্যাদা রক্ষা করুক।

তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব শুধু ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করাই নয়, বরং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা। আমাদের ইতিহাসে মুক্তিযোদ্ধারা জাতির অহংকার। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।”

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, সহকারি কমিশনার (ভুমি) মো. গোলাম সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রাজনৈতিক প্রতিশোধ বন্ধের আহ্বান তারেক রহমানের

Next Post

খেলাপি ঋণ ২৫-৩০ শতাংশে পৌঁছে যাবে: গভর্নর

Related Posts

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
সারাদেশ

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী
সারাদেশ

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: বিক্ষোভে উত্তপ্ত আদিতমারী

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের
সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

Next Post
খেলাপি ঋণ ২৫-৩০ শতাংশে পৌঁছে যাবে: গভর্নর

খেলাপি ঋণ ২৫-৩০ শতাংশে পৌঁছে যাবে: গভর্নর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জার্মানিকে হটিয়ে আবারও শীর্ষে ফিরল ব্রাজিল

জার্মানিকে হটিয়ে আবারও শীর্ষে ফিরল ব্রাজিল

কুনহার জোড়া গোল, হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

কুনহার জোড়া গোল, হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় পুলিশ

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 December 2024

আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করছি: ফারুক ই আজম

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার