মাসুদ রানা:
এএফসি উইমেনস অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে অংশ নিতে রোববার (৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
সেখানে স্বাগতিক আমিরাত ও সিরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। তবে তাদের মূল লক্ষ্য এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব।
দেশ ছাড়ার আগে আজ দলের হেড কোচ, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, অধিনায়ক অর্পিতাদের নিয়ে বাফুফে ভবনে হয় সংবাদ সম্মেলন।
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক জর্ডান ও চাইনজি তাইপে। তিন দলের এই গ্রুপে কেবল মাত্র চ্যাম্পিয়ন দলই সুযোগ পাবে পরের বছর মূল পর্বে খেলার। বাছাই পর্ব খেলতে জর্ডানে যাওয়ার আগে নিজেদের আত্মবিশ্বাসটা একটি বাড়িয়ে নিতে চায় টিটুর দল। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় কোচের দায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটু।
এএফসি এশিয়ান কাপে ইতিমধ্যে মেয়েদের দুটি দল কোয়ালিফাই করেছে। মিয়ানমারে হওয়া বাছাইপর্ব উতরে মূল আসরের টিকিট এনে দেন ঋতুপর্ণা চাকমারা। তাদের দেখানো পথে অনূর্ধ্ব-২০ দল এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
সিএনএস//এল










Discussion about this post