Wednesday, July 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এবারের ঈদের সিনেমার নায়িকারা

May 30, 2025
in সর্বশেষ
এবারের ঈদের সিনেমার নায়িকারা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহা আসতে বেশি দেরি নেই। ইতোমধ্যে শুরু হয়ে গেছে ঈদের সিনেমার হিসাব-নিকাশ। যেসব সিনেমা মুক্তি দেওয়া হবে, সেগুলোর জোর প্রস্তুতি চলছে। কয়েকটির পোস্টারও রিলিজ হয়েছে।

জয়া আহসান, আজমেরি হক বাঁধন, তাসনিয়া ফারিণ, পূজা চেরি, সুনেরাহ বিনতে কামালসহ আরও বেশ কজন নায়িকা এবার ঈদে দর্শকদের সামনে রূপালি পর্দায় আসছেন। জানা যাক ঈদের সিনেমার নায়িকাদের কথা।

জয়া আহসান মানে নতুন গল্প, নতুন চরিত্র। তার ক্যারিয়ারে যোগ হয়েছে ভিন্নমাত্রার অনেক কাজ। সেই ধারাবাহিকতায় এবার ঈদে তিনি আসছেন বড় পর্দায়। বড় চমক নিয়ে আসছেন তিনি। রায়হান রাফীর সিনেমায় প্রথমবার অভিনয় করেছেন। সম্প্রতি ‘তাণ্ডব’ সিনেমার পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে। সেখানে জয়া আহসানকে অ্যাকশনরূপে দেখেছেন সবাই।

জয়া আহসান বলেন, চরিত্রটি দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়েই দেখবেন। এটুকু বলতে পারি, তাণ্ডবে চমক থাকছে। অনেকদিন পর শাকিব খানের সঙ্গে অভিনয় করেছি।

আজমেরী হক বাঁধন ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় করে দেশ-বিদেশে সাফল্য পেয়েছেন। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে স্পেন এবং আরও কয়েকটি দেশ ঘুরেছেন এ সিনেমা দিয়ে। অভিনয় করেছেন বলিউডেও। এবার ঢালিউডে তিনি খুন, গুম ও রহস্যঘেরা গল্পের সিনেমা নিয়ে আসছেন। নতুন এ সিনেমার নাম ‘এশা মার্ডার’। এটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। এতে বাঁধন অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে।

তাসনিয়া ফারিণ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। ওটিটিতেও ভালো ভালো কিছু কাজ করেছেন। বাণিজ্যিক সিনেমা নিয়ে আসছেন এবারই প্রথম। তাও থ্রিলার গল্পে। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে ‘ইনসাফ’, পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। তাসনিয়া ফারিণ এক হাতে কুড়াল ও আরেক হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন—এমন একটি পোস্টার সম্প্রতি প্রকাশ হয়েছে। পোস্টার দেখে বোঝা যাচ্ছে—অ্যাকশন মুডে রয়েছেন তিনি। অ্যাকশন তারকা হিসেবেই পর্দায় দেখা যাবে তাকে।

ইনসাফ সিনেমায় নায়ক হিসেবে আছেন শরিফুল রাজ। মোশাররফ করিমও আছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ সিনেমাও এ ঈদে মুক্তি পাচ্ছে। নায়িকা হিসেবে আছেন মন্দিরা চক্রবর্তী। ‘কাজলরেখা’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন এ নায়িকা। ‘নীলচক্র’ থ্রিলার সিনেমা।

মন্দিরা বলেন, কাজলরেখার পর নীলচক্র দিয়ে ঈদে আসছি। আমার জন্য ভীষণ আনন্দের খবর। নীলচক্র সব শ্রেণির দর্শককে হলমুখী করবে। ভেতরের বিশ্বাস থেকে বলছি।

সুনেরাহ বিনতে কামাল ঢালিউডের নায়িকা। ‘ন ডরাই’ দিয়ে অভিষেক রূপালি পর্দায়। প্রথম সিনেমা দিয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সবশেষ তার অভিনীত ‘দাগি’ মুক্তি পেয়েছে এবং ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তার অভিনীত ‘উৎসব’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আসছে ঈদে। পারিবারিক গল্পের সিনেমা ‘উৎসব’ পরিচালনা করেছেন তানিম নূর।

উৎসব সিনেমায় জাহিদ হাসান, আফসানা মিমি, ইন্তেখাব দিনার ও সাদিয়া আয়মানসহ আরও অনেকে অভিনয় করেছেন।

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। তার অভিনীত ‘টগর’ সিনেমার প্রথম পোস্টার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। নায়ক হিসেবে আছেন আদর আজাদ। বলা যায়, ঈদের সিনেমার নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরিও।

ঈদের সিনেমার নায়িকাদের তালিকায় উঠে এসেছে শবনম বুবলীর নাম। গত ঈদেও তার অভিনীত ‘জংলি’ মুক্তি পেয়েছে এবং বেশ সাড়াও পড়েছিল। ‘পিনিক’ সিনেমায় তার বিপরীতে আছেন আদর আজাদ। এটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।

এছাড়া ঈদে আরও কয়েকটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। চূড়ান্ত তালিকা হলেই জানা যাবে আরও কতজন নায়িকা আছেন সেই তালিকায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক: মির্জা আব্বাস

Next Post

বিসিবি সভাপতি ফারুককে অপসারণ

Related Posts

মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে
সর্বশেষ

মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
খেলা

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সর্বশেষ

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

Next Post
বিসিবি সভাপতি ফারুককে অপসারণ

বিসিবি সভাপতি ফারুককে অপসারণ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

এক দফা ও সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

এক দফা ও সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে

মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে

ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

কে জিতবে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড দেখুন ভবিষ্যদ্বাণী

কে জিতবে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড দেখুন ভবিষ্যদ্বাণী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

30 May 2025

এবারের ঈদের সিনেমার নায়িকারা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার