Monday, July 13, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

July 13, 2026
in রাজনীতি
এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থিকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সম্পাদক সাদিক কায়েম। এবার তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, যেহেতু তিনি (সাদিক কায়েম) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে জামায়াতের মেয়র পদপ্রার্থী, সেহেতু, নিয়ম অনুযায়ী দলটিতে যোগ দিতে হবে। তাই তিনি ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। খুব দ্রুত জামায়াতে আমিরের সঙ্গে দেখা করবেন এবং আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেবেন।

এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ফেসবুকে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে বছরে দুবার সাংগঠনিক সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে এবং তিনি সংগঠন থেকে বিদায় নিয়েছেন।

তিনি ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রথম প্রকাশ্যে আসেন। পরে ২০২৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ১ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। এ নিয়ে আলোচনা শুরু হলে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের দায়িত্বে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এ বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এক বিবৃতিতে একই অবস্থান তুলে ধরেন।

সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরের দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। তিনি নিজেও এখন জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ‘সালমান’ ছদ্মনামে পরিচিত ছিলেন সাদিক কায়েম। সে সময় তিনি আন্দোলনের সংগঠকদের আশ্রয়, বিচ্ছিন্ন নেতাদের সঙ্গে সমন্বয়, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন এবং গণমাধ্যমে আন্দোলনের বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিলেন।

২০২৫ সালের ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন সাদিক কায়েম। তিনি স্টুডেন্টস অ্যাগেইনস্ট ভায়োলেন্স এরিয়াওয়্যারের (সেইভ) পরামর্শক, বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘হিল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা

Next Post

‘চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে ৩৫ লাখ টাকা লুট

Related Posts

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা
রাজনীতি

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
রাজনীতি

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

বিএনপির ইতিহাস প্রতারণার: নাহিদ ইসলাম
রাজনীতি

বিএনপির ইতিহাস প্রতারণার: নাহিদ ইসলাম

Next Post
‘চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে ৩৫ লাখ টাকা লুট

‘চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে ৩৫ লাখ টাকা লুট

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা: আন্তঃশিক্ষা বোর্ড

‘চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে ৩৫ লাখ টাকা লুট

‘চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে ৩৫ লাখ টাকা লুট

এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা

পানির চাপে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস

পানির চাপে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 July 2026

এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার