Tuesday, August 18, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’, থাকছে আগের সব সেবা

August 18, 2026
in বিজ্ঞান ও প্রযুক্তি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’, থাকছে আগের সব সেবা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ডেস্ক
বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করছে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি।

রবি জানিয়েছে, এয়ারটেলের ১৬ বছরের গ্রাহকসংযোগ ও আস্থার ধারাবাহিকতায় নতুন ব্র্যান্ড হিসেবে ‘সার্কেল’ আত্মপ্রকাশ করছে। তবে এটি কেবল ব্র্যান্ডের পরিবর্তন। গ্রাহকদের সঙ্গে সম্পর্ক, সেবা ও বিদ্যমান সুবিধায় কোনো পরিবর্তন আসবে না।

এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হিসেবে বিবেচিত হবেন। তাদের বিদ্যমান ০১৬ নম্বর, প্যাকেজ, সেবা ও ব্যালান্স আগের মতোই চালু থাকবে। একইভাবে মোবাইল আর্থিক সেবার হিসাব, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না। এসব সেবা নিরাপদ ও স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন ব্র্যান্ডটি এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক পরিচয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে উন্নত ডিজিটাল সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা। গ্রাহকদের আরও সাশ্রয়ী, আধুনিক ও ডিজিটালনির্ভর সেবা দেওয়াই এর অন্যতম লক্ষ্য।

রবি বলছে, সময়ের সঙ্গে মানুষের যোগাযোগের ধরন ও জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনকে বিবেচনায় রেখেই ‘সার্কেল’ ব্র্যান্ডের কাঠামো তৈরি করা হয়েছে। মানুষকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত রেখে অর্থবহ সম্পর্ক তৈরিতে সহায়তা করাই নতুন ব্র্যান্ডটির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রার পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেন, যোগাযোগের ক্ষেত্রে এখন শুধু আরও বেশি মানুষকে যুক্ত করাই যথেষ্ট নয়, সেই সংযোগকে আরও অর্থবহ করে তোলাও গুরুত্বপূর্ণ। ‘সার্কেল’ এয়ারটেলের সেই যাত্রার পরবর্তী বিবর্তন। নতুন অধ্যায়ে এয়ারটেলের স্বতন্ত্র অবস্থানকে এগিয়ে নিতে পেরে তারা গর্বিত।

‘সার্কেল’-এর ব্র্যান্ড প্রতিশ্রুতি হচ্ছে ‘আসল সংযোগ, সবসময় সচল’। তরুণদের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকার অঙ্গীকার থেকেই এই প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে। বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি এবং প্রতিদিনের বিভিন্ন ডিজিটাল কার্যক্রমে নির্ভরযোগ্য সংযোগ ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে ব্র্যান্ডটির।

রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকেরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন। মোবাইল আর্থিক সেবার হিসাব, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যও সম্পূর্ণ নিরাপদ ও সচল থাকবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, বাস্তব ও অর্থবহ সংযোগকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের ডিজিটালনির্ভর প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণে নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখবে ‘সার্কেল’। এর মাধ্যমে তরুণদের নিজেদের পছন্দের মানুষ ও কমিউনিটির সঙ্গে যুক্ত থাকা এবং নিজেদের সম্ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সমঝোতার সময় শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ট্রাম্প

Next Post

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

Related Posts

ফোনে পানি ঢুকলে যে ৪টি কাজ ভুলেও করবেন না
বিজ্ঞান ও প্রযুক্তি

ফোনে পানি ঢুকলে যে ৪টি কাজ ভুলেও করবেন না

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে?
বিজ্ঞান ও প্রযুক্তি

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে?

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে
বিজ্ঞান ও প্রযুক্তি

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে

Next Post
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’, থাকছে আগের সব সেবা

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’, থাকছে আগের সব সেবা

সমঝোতার সময় শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ট্রাম্প

সমঝোতার সময় শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ট্রাম্প

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

সাগরে নিম্নচাপ, ভারী বর্ষণের আভাস

সাগরে নিম্নচাপ, ভারী বর্ষণের আভাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 August 2026

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’, থাকছে আগের সব সেবা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার