Monday, October 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এশিয়ান গেমস: বাংলাদেশের অর্জন ও চরম ব্যর্থতা

October 4, 2026
in খেলা
এশিয়ান গেমস: বাংলাদেশের অর্জন ও চরম ব্যর্থতা

"জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসের সমাপনী আয়োজনে হাতে পতাকা নিয়ে অংশ নেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।" ছবি- বাবুল তালুকদার

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসুদ রানা:

​জাপানের আইচি-নাগোয়ায় ৪ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামল ২০তম এশিয়ান গেমসের।

এশিয়ার ৪৬টি দেশের ১০ হাজারের বেশি অ্যাথলেটের সাথে অ্যাথলেট ও কর্মকর্তা মিলিয়ে ২৬০ জনের বিশাল কন্টিনজেন্ট নিয়ে অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত মাত্র ১টি ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।

​উশুতেই একমাত্র স্বস্তি
​এবারের গেমসে বাংলাদেশের একমাত্র পদকটি এসেছে উশু থেকে। নারীদের ৫২ কেজি সানদা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট জিন্নাত আক্তার। এই পদকের মাধ্যমে গেমসে শূন্য হাতে ফেরার বড় লজ্জা থেকে বাঁচে বাংলাদেশ। একই সাথে ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেনের পদক জয়ের পর দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ এশিয়াডের কোনো একক বা ব্যক্তিগত (Individual) ইভেন্টে পদক অর্জনের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে।

“লাল-সবুজের অহংকার, বিশ্বমঞ্চে বাংলাদেশ।”
ছবি – বাবুল তালুকদার

​গেমসে বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশের পারফরম্যান্স

​ক্রিকেট: ২০২২ হাংঝু এশিয়ান গেমসে ক্রিকেট থেকে দুটি ব্রোঞ্জ আসলেও এবার পুরুষ ও নারী উভয় দলই চরমভাবে ফ্লপ করেছে। লিটন দাসের নেতৃত্বে পূর্ণশক্তির জাতীয় দল নিয়ে গিয়েও ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলংকার ‘বি’ দলের কাছে ৬৩ রানে হেরে চতুর্থ স্থানে সন্তুষ্ট থাকতে হয় ছেলেদের। নারীরাও পদকহীন থেকে মিশন শেষ করে।

​হকি: হকি থেকে পদক না আসলেও ছেলেদের দল সপ্তম স্থান অর্জন করেছে। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শেষ ম্যাচটি জেতে বাংলাদেশ। এর আগে চীনের কাছে ৭-১ গোলে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছিল তারা। অন্যদিকে নারীদের হকি দল নবম স্থান অর্জন করে।

​ফুটবল: পুরুষ ফুটবল দল অংশগ্রহণ না করলেও নারী ফুটবল দল মূল পর্বে খেলে। তবে উত্তর কোরিয়া (১০-০) ও দক্ষিণ কোরিয়ার (৬-০) কাছে বড় হারের পর মিয়ানমারের সাথে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্বের তলানিতে থেকেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পিটার বাটলারের দল।

​কাবাডি: পদকের বড় আশা থাকলেও হতাশ করেছে কাবাডি। পুরুষ দল দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে সম্ভাবনা জাগালেও অপেক্ষাকৃত দুর্বল জাপানের কাছে হেরে সেমিফাইনালে ওঠার সুযোগ হারায়। নারী কাবাডি দলও গ্রুপ পর্ব পার হতে ব্যর্থ হয়।

​অন্যান্য ডিসিপ্লিন: আরচারি, সাঁতার এবং অ্যাথলেটিকসে অংশ নেওয়া বাংলাদেশের অ্যাথলেটরা প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাননি এবং খালি হাতে বিদায় নেন।

​শীর্ষ দলগুলোর পদক চিত্র

​চীন: ১৬৯টি স্বর্ণসহ মোট ৩৪১টি পদক জিতে পদক তালিকার শীর্ষে থেকে যথারীতি এশিয়াডে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

​জাপান: ৮৩টি স্বর্ণসহ ২৬৯টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক জাপান।

​দক্ষিণ কোরিয়া: ৩৯টি স্বর্ণসহ মোট ১৫০টি পদক পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।

​ভারত: ২১টি স্বর্ণসহ মোট ৮৫টি পদক নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে ভারত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

Next Post

ফের বাড়ল এলপিজির দাম

Related Posts

জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো অনুশীলনে লিওনেল মেসি
খেলা

জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো অনুশীলনে লিওনেল মেসি

ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধার সিদ্ধান্ত : ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলা

ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধার সিদ্ধান্ত : ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল
খেলা

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল

Next Post
এলপিজি নিয়ে সুখবর দিল সরকার

ফের বাড়ল এলপিজির দাম

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি

দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি

১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান প্রধানমন্ত্রীর

১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান প্রধানমন্ত্রীর

লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার পরিবারের পাশে বাচ্চু এমপি

লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার পরিবারের পাশে বাচ্চু এমপি

এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

এবার একদিনে ৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 October 2026

এশিয়ান গেমস: বাংলাদেশের অর্জন ও চরম ব্যর্থতা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার