Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কত সম্পদের মালিক তারেক রহমান, জানা গেল হলফনামায়

December 31, 2025
in রাজনীতি
কত সম্পদের মালিক তারেক রহমান, জানা গেল হলফনামায়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ (গুলশান-বনানী-বারিধারা-ক্যান্টনমেন্ট) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন তিনি।

তারেক রহমান হলফনামায় উল্লেখ করেছেন, তিনি দ্বৈত নাগরিক নন। তার বর্তমান ঠিকানা ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এভিনিউয়ের এন ই-ডি-৩/বি নম্বর বাসা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। বয়স ৫৭ বছরের বেশি।

বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। ২০০৭ সাল থেকে ৭৭টি মামলা দায়ের করা হয়েছে, যার কোনোটি থেকে খালাস, কোনটি প্রত্যাহার হয়েছে, কোনোটি খারিজ হয়েছে, কোনোটি থেকে অব্যহতি পেয়েছেন। পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করেছেন। স্ত্রী জুবাইদা রহমান পেশায় চিকিৎসক। মেয়ে জাইমা জারনাজ রহমান ছাত্রী।

তারেক রহমানের বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান নেই। শেয়ার, বন্ড/সঞ্চয়পত্র, ব্যাংক আমানত রয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। ব্যাংকে ও নগদ মিলে আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা, স্ত্রীর আছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা।

স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, তালিকাভুক্ত নয় কোম্পানির অর্জনকালীন সময়ে শেয়ার আছে ৫ লাখ টাকার, কোম্পানি শেয়ার আছে ৪৫ লাখ টাকার, কোম্পানি আছে ১৮ লাখ টাকার।তারেক রহমানের ব্যাংকে নিজ নামে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকার এফডিআর ও অন্যান্য আমানত আছে এক লাখ ২০ হাজার টাকার। স্ত্রীর নামে আছে ৩৫ লাখ টাকার এফডিআর, সঞ্চয়ী আমানত আছে ১৫ হাজার ২৬০ টাকার।

অর্জনকালীন ২ হাজার ৯৫০ টাকা মূল্যের গহনা, ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার আসবাব আছে। নেই কোনো আগ্নেয়ান্ত্র ও বিদেশে স্থারব-অস্থাবর সস্পদ।

এ ছাড়া নিজের কোনো কৃষি জমি নেই। নেই গাড়িও। তবে ১ দশমিক ৪ শতাংশ অকৃষি জমি রয়েছে, যার আর্থিক মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা দেখানো হয়েছে। স্ত্রীর নামে ১১১ দশমিক ২৫ শতাংশ জমি আছে। ৮০০ বর্গফুট দোতলা ভবন রয়েছে যৌথ মালিকানায়। ২ দশমিক ৯ শতাংশ জমির ওপর একটি ভবন রয়েছে, যা উপহার হিসেবে পাওয়া। নিজের নামে বাড়ি/অ্যাপার্টমেন্ট নেই। তারেক রহমান ও তার স্ত্রী-কন্যার নামে সরকারি কোনো ঋণ নেই।

আয়কর রিটার্নে দেওয়া তথ্যানুযায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্পদ আছে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার। বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। আয়কর দিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা।

স্ত্রীর সম্পদ ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকার, তার বার্ষিক আয় ৩৫ লাখ ৬০ হাজার ৯২৫ টাকা। আর আয়কর দিয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ের সময় ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

হাসনাত আবদুল্লাহর আয় সাড়ে ১২ লাখ টাকা, মোট সম্পদ ৫০ লাখ টাকার

Next Post

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসে হাত মেলালেন জয়শঙ্কর ও আয়াজ সাদিক

Related Posts

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ
রাজনীতি

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা
রাজনীতি

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির
রাজনীতি

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

Next Post
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসে হাত মেলালেন জয়শঙ্কর ও আয়াজ সাদিক

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসে হাত মেলালেন জয়শঙ্কর ও আয়াজ সাদিক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

31 December 2025

কত সম্পদের মালিক তারেক রহমান, জানা গেল হলফনামায়

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার