আন্তর্জাতিক ডেস্ক
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভয়াবহ আগুনে পুড়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনায় চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
কানাডিয়ান পুলিশ ও বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, কুইবেকের সেন্ট-ব্রিজিড-ডি-ইবারভিল এলাকার ১০ নম্বর মহাসড়কের পাশে ‘র্যাং ডেস ইকোসের’ কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। জরুরি সেবাকর্মীরা দ্রুত পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হেলিকপ্টারে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি উদঘাটনে কুইবেক পুলিশের ‘মেজর ক্রাইমস ইউনিট’ (গুরুতর অপরাধ তদন্ত বিভাগ) কাজ শুরু করেছে। পাশাপাশি কানাডার ‘ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ তদন্ত দল পাঠাচ্ছে।

Discussion about this post