Friday, April 24, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কারখানার মালিকের গাফিলতির কারণেই অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিস

April 4, 2026
in জাতীয়
কারখানার মালিকের গাফিলতির কারণেই অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী এলাকার গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে মালিকপক্ষের গাফিলতির বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, “কারখানাটিতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে মানা হয়নি। দাহ্য পদার্থ ব্যবহারের ক্ষেত্রে ছিল চরম অবহেলা, যা এই দুর্ঘটনার অন্যতম কারণ।”

তিনি আরও জানান, কারখানার ভেতরে গ্যাস লাইটার তৈরির জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি এবং নিরাপত্তা প্রশিক্ষণেরও ঘাটতি ছিল শ্রমিকদের মধ্যে। ফলে অল্পতেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “এর আগেও একই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু মালিকপক্ষ কোনো স্থায়ী প্রতিকারমূলক ব্যবস্থা নেয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”

এ ঘটনায় তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত এই কারখানার বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হলে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা এড়ানো যেত।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, হতাহতের সংখ্যা বাড়তে পারে এবং উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।

Previous Post

দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন

Next Post

কেরানীগঞ্জে কারখানার আগুনে নিহত বেড়ে ৬

Related Posts

ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
জাতীয়

ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 
অন্যান্য

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
জাতীয়

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

Next Post
কেরানীগঞ্জে কারখানার আগুনে নিহত বেড়ে ৬

কেরানীগঞ্জে কারখানার আগুনে নিহত বেড়ে ৬

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বড়পুকুরিয়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বড়পুকুরিয়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

শাহবাগে ছাত্রদল-শিবির মুখোমুখি, মুসাদ্দিকের ওপর হামলা

শাহবাগে ছাত্রদল-শিবির মুখোমুখি, মুসাদ্দিকের ওপর হামলা

ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে এক বছরে প্রবাসী আয়ে রেকর্ড

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

আনোয়ারা ফিলিং স্টেশনকে জরিমানা

আনোয়ারা ফিলিং স্টেশনকে জরিমানা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার