Friday, August 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে

August 21, 2026
in সর্বশেষ
কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের শীর্ষ আদালতের আদেশের পর কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসাসেবায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ভোরে সর্বোচ্চ আদালতের নির্দেশে গঠিত একটি স্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাসেবা দিতে ৭৩ বছর বয়সী এই নেতাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শাফি ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

এর আগে মঙ্গলবার শীর্ষ আদালত দুই দিনের মধ্যে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন, যেখানে তার ব্যক্তিগত চিকিৎসককে অন্তর্ভুক্ত করে গঠিত মেডিকেল বোর্ড শারীরিক অবস্থা পরীক্ষা করবে। পরবর্তীতে সরকার এ আদেশের চ্যালেঞ্জ করলেও তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

কারাগারের দেওয়া প্রতিবেদনে দেখা যায়, অতিরিক্ত উদ্বিগ্নতা ও রক্তচাপের ওঠানামার কারণে তার চিকিৎসার প্রয়োজন সৃষ্টি হয়। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি এবং দীর্ঘ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ সীমিত থাকা নিয়ে দল ও পরিবারের উদ্বেগ ছিল।

রাজনীতিতে ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী আছেন ইমরান খান। রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় দণ্ডপ্রাপ্ত হলেও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে পিটিআই।

সংসদীয় বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানান, আদালতের রায় পুরোপুরি মেনে চলা হবে। অন্যদিকে ইমরান খানের আইনজীবী উজায়ের ভান্ডারী জানান, আগামী ১৬ সেপ্টেম্বর আদালতের পরবর্তী শুনানির আগ পর্যন্ত তিনি হাসপাতালেই চিকিৎসাধীন থাকতে পারেন।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর

Next Post

রাষ্ট্রপতির শপথ: আজ যেসব সড়কে যান চলাচল বন্ধ

Related Posts

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সর্বশেষ

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
সর্বশেষ

শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা
সর্বশেষ

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা

Next Post
রাষ্ট্রপতির শপথ: আজ যেসব সড়কে যান চলাচল বন্ধ

রাষ্ট্রপতির শপথ: আজ যেসব সড়কে যান চলাচল বন্ধ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রাষ্ট্রপতির শপথ: আজ যেসব সড়কে যান চলাচল বন্ধ

রাষ্ট্রপতির শপথ: আজ যেসব সড়কে যান চলাচল বন্ধ

কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে

কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে

এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর

এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর

রাষ্ট্রপতির শপথ আজ

রাষ্ট্রপতির শপথ আজ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

21 August 2026

কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার