Saturday, June 20, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি

December 19, 2024
in জাতীয়
কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় কাশিমপুর কারাগারে আছেন সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সেখান থেকেই পরিবারের উদ্দেশে দুটি চিঠি লিখেছেন তিনি। এর মধ্যে একটি তার মায়ের এবং অন্যটি বোন, এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ্যে লেখা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী তার ভাই চিঠি দুটি ফেসবুকে শেয়ার করেন। এরপরই তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

মায়ের কাছে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, আম্মা দোয়া রইল। আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগত, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরিফ পড়ি। বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি।

অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি। আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই।

বোন, ভাই ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হউক এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না। অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ।

শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। সুমন, কাশিমপুর কারাগার থেকে ১৭/১২/২০২৪ ইং

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ভাই লন্ডনপ্রবাসী সৈয়দ সোহাগ বলেন, তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটস অ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন। আমরা সবাই আজ আবেগে আপ্লুত। তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সব অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে। কোনো অনিয়ম ও দুর্নীতি করেনি। আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শিগগিরই জনতার মাঝে ফিরে আসবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই: ফখরুল

Next Post

কেরানীগঞ্জে রুপালি ব্যাংকের সবাইকে জিম্মি করেছে ডাকাতদল

Related Posts

‘রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে’
জাতীয়

বেনজীরকে ফেরত আনার প্রক্রিয়া নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
জাতীয়

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে দুই ইউনিয়নের নাম
জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে দুই ইউনিয়নের নাম

Next Post
কেরানীগঞ্জে রুপালি ব্যাংকের সবাইকে জিম্মি করেছে ডাকাতদল

কেরানীগঞ্জে রুপালি ব্যাংকের সবাইকে জিম্মি করেছে ডাকাতদল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

হরমুজ বন্ধ করে দিলো ইরান

আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ

আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ

আল্লু অর্জুনকে আদালতের তলব

আল্লু অর্জুনকে আদালতের তলব

বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪

বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 December 2024

কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার