Saturday, July 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কিডনির ক্ষতির জন্য দায়ী রোজকার এই ৫ অভ্যাস

October 20, 2025
in স্বাস্থ্য
কিডনির ক্ষতির জন্য দায়ী রোজকার এই ৫ অভ্যাস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বাস্থ্য ডেস্ক
বর্তমানে আশঙ্কাজনক হারে বেড়েছে কিডনি রোগে ভোগা ব্যক্তির সংখ্যা। কিডনি সমস্যার চিকিৎসাও বেশ ব্যয়বহুল। তাই সুস্থ থাকতে অঙ্গটির যত্ন নেওয়া জরুরি। রোজকার কিছু ছোট ছোট ভুলে কিডনির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। দীর্ঘদিন এমনটা চলতে থাকলে একসময় কিডনি কাজ করা বন্ধ করে দিতে পারে।

দৈনন্দিন জীবনের কোন অভ্যাসগুলো কিডনির স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য দায়ী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

১. ঘুম থেকে উঠে পানি পান না করা
রাতে খাবার খাওয়ার পর থেকে সকাল পর্যন্ত দীর্ঘক্ষণের বিরতি থাকে। এসময় শরীর ও কিডনি প্রায় পানিশূন্য অবস্থাতেই থাকে। তাই শরীরকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে দিনের শুরু করতে হবে পানি পানের মাধ্যমে।

অনেকে ব্রাশ করে খালি পেটে চা-কফির মতো পানীয়তে চুমুক দেন। এতে শরীর আরও বেশি ডিহাইড্রেটেড হয়ে পড়ে। এতে কিডনির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

২. প্রস্রাব চেপে শুয়ে থাকা
মাত্র চোখের পাতায় ঘুম নেমে এসেছে, এদিকে প্রস্রাবেরও চাপ হয়েছে। এমন পরিস্থিতিতে ঘুম বাদ দিয়ে প্রস্রাব করতে চান না অনেকেই। কিন্তু চিকিৎসকরা বলছেন, এমন অভ্যাস কিডনির জন্য অত্যন্ত বিপজ্জনক।

সারা রাত ধরে মূত্রাশয়ে প্রস্রাব জমে থাকার ফলে এমনিতেই তা স্ট্রেচ করে বড় হয়ে যায়। ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গেই তাই মস্তিষ্ক সংকেত পাঠায় তা খালি করার। কিন্তু অনেকে এই সঙ্কেত অগ্রাহ্য করে শুয়ে থাকেন। এতে হীতে বিপরীত হয়। ক্ষতি হয় কিডনির।

৩. খালি পেটে পেইনকিলার খাওয়া
ব্যথানাশক ওষুধ কিডনির জন্য ক্ষতিকর। চিকিৎসকদের মতে, এই ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে যায় যদি পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ খালি পেটে খাওয়া হয়। পেনকিলার ওষুধের ডোজ নির্ভর করে রোগীর বয়স, ওজন, ব্যথা-যন্ত্রণার তীব্রতা এবং প্রকারভেদের ওপর।

এছাড়াও রোগীর শারীরিক পরিস্থিতির ওপরেও অনেক কিছু নির্ভর করে। তাই এজাতীয় ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই খাওয়া উচিত নয়।

৪. শরীর আর্দ্র না রাখা
শরীরচর্চা, কায়িক পরিশ্রম করলে ঘাম হয়। এতে শরীর থেকে অনেকটা পরিমাণ পানি ও খনিজ বেরিয়ে যায়। এজন্য শরীরচর্চা পর কিছুক্ষণ বিশ্রাম নিয়েই শরীরে পানির জোগান দেওয়া জরুরি। কিডনি থেকে টক্সিন দূর করতে এবং ডিহাইড্রেশন-জাতীয় সমস্যা নিরাময়ে সাহায্য করে পানি।

৫. সকালের নাশতা না খাওয়া
তাড়াহুড়োর চোটে অনেকেই সকালের নাশতা খান না। এই অভ্যাসটিও কিন্তু কিডনির জন্য খারাপ। দিনের শুরুতে অর্থাৎ সকালের নাশতায় প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট সমৃদ্ধ ব্যালান্সড ডায়েট থাকলে শরীর সবরকম পুষ্টি পায়। কাজেও এনার্জি আসে। আবার, কিডনির ওপর আলাদা করে কোনোরকম চাপ পড়ে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মা হয়েছেন পরিণীতি চোপড়া

Next Post

যে আমলে ৭০ হাজার ফেরেশতার দোয়া ও জান্নাতের বাগানের সুসংবাদ

Related Posts

হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু
স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫
স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫
স্বাস্থ্য

ডেঙ্গুতে এবার একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪

Next Post
যে আমলে ৭০ হাজার ফেরেশতার দোয়া ও জান্নাতের বাগানের সুসংবাদ

যে আমলে ৭০ হাজার ফেরেশতার দোয়া ও জান্নাতের বাগানের সুসংবাদ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বৈশাখী টেলিভিশনে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ হওয়ার সুযোগ

বৈশাখী টেলিভিশনে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ হওয়ার সুযোগ

হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল

হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল

অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?

অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?

ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরু ১ আগস্ট

ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরু ১ আগস্ট

ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস 

দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 October 2025

কিডনির ক্ষতির জন্য দায়ী রোজকার এই ৫ অভ্যাস

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার