Saturday, July 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কিশোরগঞ্জে পুলিশের সামনেই যুবককে হত্যা

September 6, 2025
in সারাদেশ
কিশোরগঞ্জে পুলিশের সামনেই যুবককে হত্যা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করতে সালিশ বসেছিল থানার সামনে একটি চায়ের দোকানে। কিন্তু, সেখানে পুলিশের সামনেই মারামারিতে জড়িয়ে পড়ে বিবাদমান দুইপক্ষ। এ সময় ছুরিকাঘাতে প্রাণ হারান মজনু মিয়া (৩০) নামে এক যুবক।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয়কা এলাকার তোতা মিয়া ও ইসলাম উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার দেনদরবারও হয়েছে। সম্প্রতি ইসলাম উদ্দিনের লোকজন প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করলে থানায় অভিযোগ করা হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল আলীম উভয়পক্ষকে থানায় ডাকেন। শুক্রবার বিকেলে পুলিশের ওই কর্মকর্তার উপস্থিতিতে থানার সামনে একটি চায়ের দোকানে সালিস বসে।

এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে ছুরিকাঘাতে গুরুতর আহত হন মজনু মিয়া। প্রথমে তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু, সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মুর্শেদ বলেন, জমি নিয়ে সালিসের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

Next Post

দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি: পরীমনি

Related Posts

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
সারাদেশ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
সারাদেশ

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

রামুতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সারাদেশ

রামুতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

Next Post
দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি: পরীমনি

দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি: পরীমনি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 September 2025

কিশোরগঞ্জে পুলিশের সামনেই যুবককে হত্যা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার