Tuesday, April 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কোয়াটার ফাইনালে জুমার-অহিদুল ও মাসুদ-রবিন জুটি

December 18, 2025
in খেলা
কোয়াটার ফাইনালে জুমার-অহিদুল ও মাসুদ-রবিন জুটি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রীড়া প্রতিবেদক :

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার, ছিল তৃতীয়দিন। পুরুষ এবং নারী এককে হতাশার গল্প লেখা স্বাগতিক শাটলাররা বৃহস্পতিবার দ্বৈতে ও মিশ্র দ্বৈতে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন। নারী দ্বৈত ও মিশ্র দ্বৈতে হতাশার গল্প লেখা শাটলাদের মানরক্ষা করেছে পুরুষ দ্বৈতের শাটলাররা। বিশেষ করে আল আমিন জুমার- মোয়াজ্জেম হোসেন অহিদুল এবং মাসুদ আহমেদ- সাদাকাত রবিন জুটি। প্রি-কোয়ার্টারে দুর্দান্ত পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তারা।

ভারতের প্রতিযোগী ডেভার্ট মান- সৌরভ নাইনকে ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন বাংলাদেশের জুমার-অহিদুল। মাসুদ-রবিন জুটির প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার লিউ ওয়েন জি- জিয়া লি তান। প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান মাসুদ-রবিন। মালয়েশিয়ান জুটির কাছে প্রথম সেট ২১-১৪ পয়েন্টের ব্যবধানে হারেন। পরের দুই সেট ১৪-২১ ও ১৭-২১ পয়েন্টে জেতেন মাসুদ-রবিন জুটি। শুক্রবার, ১৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে নামবেন তারা। পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে নামার আগে সবশেষ কানাডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন জুমার-অহিদুল। সেখান থেকে খালি হাতে ফেরেননি তারা। দেশের জন্য ব্রোঞ্জ পদক নিয়ে ঘরে ফেরেন। গেল এক বছর ধরে জুটি বেঁধে খেলছেন বাংলাদেশের এই জুটি। ঘরের মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্টেও নিজেদের পারফরম্যান্সে দ্রুতি ছড়িয়েছেন। বৃহস্পতিবার ভারতের প্রতিযোগীদের কাছ থেকে লড়াই করে একেকটা পয়েন্ট তুলে নিয়েছেন। প্রথম সেটে দুর্দান্ত লড়াই হয় বাংলাদেশ – ভারতের মধ্যে। মাত্র ২ পয়েন্টের ব্যবধানের প্রথম সেট জিতেন জুমার-অহিদুল। পরের সেট ১৭-২১ পয়েন্ট ব্যবধানে হেরে যান। তবে তৃতীয় সেটে গিয়ে বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত দিলেও মাঝে ইনজুরিতে পড়েন অহিদুল। ওই সময় বেশ কিছু পয়েন্ট হারায় বাংলাদেশ। এক সময় মনে হচ্ছিল অহিদুলের ইনজুরি ম্যাচ থেকে হয়তো বাংলাদেশকে ছিটকে দিবে। সেটা আর হয়নি। অহিদুল পা খুঁড়িয়ে খেলেই ম্যাচ জিতে তার জুটি জুমারের মুখে হাসি ফোটান।
ম্যাচশেষে জুমার-অহিদুল বলেন, আমরা কোয়ার্টারে পা রেখেছি। আরও অনেকদূর যেতে চাই। কানাডায় স্বর্ণ জিততে পারিনি, ঘরের মাঠে স্বর্ণ জিততে চাই। আমরা দুজন অনেকদিন পরস্পরের সঙ্গে জুটি বেঁধে খেলছি। একে অপরের মধ্যে বেশ ভালোই বোঝাপড়া। প্রতিপক্ষ যেই আসকু আমরা জয়ের জন্যই আগামীকাল খেলতে নামব। সবার দোয়া প্রত্যাশা করছি।‘
দিনাজপুর আলোরা শাটলার একাডেমি থেকে এসেছেন মাসুদ-রবিন। তারাও ঢাকায় কোর্টে আলো ছড়িয়েছেন। মালয়েশিয়ান প্রতিযোগীদের কাছ থেকে জয় ছিনিয়ে এনেছেন। জয়ের পর দারুণ উচ্ছ্বসিত এ জুটি বলেন, আমরা অনেক খুশি। প্রি-কোয়ার্টারের মতো কোয়ার্টার ফাইনালেও আমরা জেতার জন্য নামব।‘
এদিকে পুরুষ দ্বৈতে বৃহস্পতিবার কোর্টে নামেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান লিপটন-রাফিউল রাইদ জুটি। তবে জিততে পারেননি। ভিয়েতনামের বুই দ্যান- নুয়েন ডাকের কাছে ২১-১৭ ও ২১-১৭ পয়েন্ট ব্যবধানে হেরে যান তারা। জিততে পারেননি রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটিও। ভারতের স্বস্তিক মাথারাসান- গোকুল জুটির কাছে ২৬-২৪, ১৫-২১ ও ২১-১৭ পয়েন্টের ব্যবধান হেরে যান তারা। নারী দ্বৈতে গ্রেট ব্রিটেনের চো ওয়াই লাম- থালিয়া লিন সির কাছে বাংলাদেশের ডালিয়া-মাথিনা জুটি ২১-১১ ও ২১-১৩ পয়েন্টের ব্যবধান পরাজিত হয়। এছাড়া বাংলাদেশের রেশমা-বৃষ্টি জুটিও জিততে পারেননি। ভারতের ন্যান্সি-সুনাইন মালিকের কাছে ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টে পরাজিত হন। মিশ্র দ্বৈতে বাংলাদেশের সিফাত উল্লাহ-বৃষ্টি খাতুন জুটি ভারতের মাইকেল-ফারজা নাজরিন জুটির কাছে ২১-১৩, ২১-২৩ ও ২১-১৭ পয়েন্টের ব্যবধানে পরাজিত হন।

Previous Post

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

Next Post

রামুতে ডিএসকে’র অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

Related Posts

দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের
খেলা

দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
খেলা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

এবার ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন ‘ক্রীড়া কার্ড
খেলা

এবার ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন ‘ক্রীড়া কার্ড

Next Post
রামুতে ডিএসকে’র অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

রামুতে ডিএসকে’র অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস

ঢাকার যে পাম্পগুলোতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

ঢাকার যে পাম্পগুলোতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল দেশ

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

এবার এসএসসি পরীক্ষায় বসেছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার