Thursday, November 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

June 17, 2025
in জাতীয়
গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে গত দেড় দশকে সংঘটিত গুমের ঘটনাগুলোর নিরপেক্ষ ও কার্যকর তদন্তে জাতিসংঘের যেকোনো ধরনের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি চাই, জাতিসংঘ আমাদের চলমান তদন্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত হোক। এতে তদন্ত প্রক্রিয়াটি আরও শক্তিশালী হবে।

সোমবার (১৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বা নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপ (ডব্লিউজিআইডি)-এর ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা ডেলগাদিয়ো পেরেজ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে জাতিসংঘ কর্মকর্তারা গুম প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন, বিশেষ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদ (আইসিপিপিইডি)-এ বাংলাদেশের সংযুক্তি এবং গঠিত তদন্ত কমিশনের কার্যক্রমকে ইতিবাচক বলে উল্লেখ করেন।

এ বিষয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, তাদের নানা হুমকি সত্ত্বেও কমিশন গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। সর্বশেষ প্রতিবেদনে আমি প্রস্তাব করেছি, দর্শনার্থীদের জন্য একটি ‘ভয়ের জাদুঘর’ প্রতিষ্ঠা করা উচিত। এ কাজে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ১৩ বছর পর জাতিসংঘের একটি দলকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই আপনারা তদন্ত কমিশনের পাশে থাকুন, দিকনির্দেশনা দিন ও শক্তি জোগান।

জবাবে গ্রাজিনা বারানোস্কা জানান, ২০১৩ সাল থেকে বাংলাদেশে গুম ইস্যুতে কাজ করার চেষ্টা করছে জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ। তদন্ত কমিশন গঠনের উদ্যোগের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বারানোস্কা আরও বলেন, তদন্ত কমিশন এবং এর কার্যক্রম আপনার সরকারের একটি বড় প্রতিশ্রুতি। এটি আমাদের জন্যও একটি সম্মান।

তিনি জানান, বাংলাদেশের রাজধানী ঢাকার বাইরে গিয়ে তারা ভুক্তভোগী, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিস্ফোরণে কেঁপে উঠল তেল আবিব, মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

Next Post

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫৮ বাংলাদেশি

Related Posts

হাসিনার জন্য কোনো ট্রাভেল পাস নয়, কেবল প্রত্যর্পণই একমাত্র পথ: হুমায়ুন
জাতীয়

হাসিনার জন্য কোনো ট্রাভেল পাস নয়, কেবল প্রত্যর্পণই একমাত্র পথ: হুমায়ুন

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
জাতীয়

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
জাতীয়

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

Next Post
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫৮ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫৮ বাংলাদেশি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনা

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনা

যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

রামুতে মার্মা তরুণীকে বিয়ে করে নির্যাতনের অভিযোগে আটক ১

রামুতে মার্মা তরুণীকে বিয়ে করে নির্যাতনের অভিযোগে আটক ১

হাসিনার জন্য কোনো ট্রাভেল পাস নয়, কেবল প্রত্যর্পণই একমাত্র পথ: হুমায়ুন

হাসিনার জন্য কোনো ট্রাভেল পাস নয়, কেবল প্রত্যর্পণই একমাত্র পথ: হুমায়ুন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 June 2025

গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার