Monday, October 12, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

গ্রিসে পানি ভেবে পেট্রোল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি

December 12, 2025
in প্রবাস
গ্রিসে পানি ভেবে পেট্রোল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রবাস ডেস্ক:

গ্রিসে অবৈধভাবে নৌপথে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। তীব্র শীত ও ক্ষুধার পাশাপাশি মানব পাচারকারীদের নৌকায় পানি ভেবে পেট্রোল পান করায় তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এ দুজন হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার আবদুস মিয়ার ছেলে শাকিব আহমেদ শুভ, একই জেলার জিতু উল্লাহর ছেলে সায়েম আহমেদ।

দূতাবাস জানায়, ২৬ নভেম্বর ছোট নৌকায় লিবিয়া থেকে তারা গ্রিস অভিমুখে যাত্রা শুরু করেন। মাঝ সমুদ্রে তাদের প্লাস্টিকের তৈরি নৌকাটি ছিদ্র হয়ে পানি প্রবেশ করে। পথিমধ্যে তাদের কাছে কোনো খাবার ছিল না। তারা প্রচণ্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল। প্রায় দুই দিন খাবার না পেয়ে তারা পানি ভেবে বোতলে থাকা পেট্রোল পান করেন। এতে অনেকেই অচেতন হয়ে পড়েন। পরে গ্রিসের কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে এথেন্সের এক্সার্খিয়া এলাকার একটি হাসপাতাল এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসকে অবহিত করলে দূতাবাস তাৎক্ষণিকভাবে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নেয়। দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রোল পান করার কারণে তাদের অনেকের পাকস্থলী ও শ্বাসযন্ত্রে গুরুতর জটিলতা দেখা দিয়েছে। শারীরিক দুর্বলতা, পানিশূন্যতা ও হাইপোথার্মিয়ার কারণে চিকিৎসা আরও জটিল হয়ে উঠেছে। পেট্রোল পান করার কারণেই দুজনের মৃত্যুসহ বাকি চারজনের অবস্থা গুরুতর।

এ ছাড়াও একজনের কিডনিতে পেট্রোলের প্রভাব পড়ে। যার কারণে তার কিডনি ডায়ালাইসিস চলমান রয়েছে। বাকিদের অবস্থা শঙ্কামুক্ত থাকায় দুদিন পরে তাদেরকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের মালাকাসা ক্যাম্পে প্রেরণ করা হবে। নিহত দুই যুবকের লাশ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

এ ঘটনায় গ্রিসে অবস্থানরত প্রবাসীদের মধ্যেও ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস, গ্রিক পুলিশ ও হাসপাতাল প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সবজির বাজারে আগুন, মাছের দামও চড়া

Next Post

দোয়া কবুলে বিলম্ব: আল্লাহর প্রজ্ঞা ও বান্দার করণীয়

Related Posts

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

ভিজিটর ভিসায় সন্তান জন্মদান-চাকরিসহ ৪ কাজ করা যাবে না: মার্কিন দূতাবাস
অন্যান্য

ভিজিটর ভিসায় সন্তান জন্মদান-চাকরিসহ ৪ কাজ করা যাবে না: মার্কিন দূতাবাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
প্রবাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

Next Post
দোয়া কবুলে বিলম্ব: আল্লাহর প্রজ্ঞা ও বান্দার করণীয়

দোয়া কবুলে বিলম্ব: আল্লাহর প্রজ্ঞা ও বান্দার করণীয়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জি এম কাদেরের বাসায় হামলা

জি এম কাদেরের বাসায় হামলা

ইউপি নির্বাচন জানুয়ারিতে: তফসিল নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

ইউপি নির্বাচন জানুয়ারিতে: তফসিল নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

নারীরা গ্রুপ ট্যুরে গেলে যেসব বিষয় মনে রাখা জরুরি

নারীরা গ্রুপ ট্যুরে গেলে যেসব বিষয় মনে রাখা জরুরি

‘বাংলাদেশ না চাওয়া জামায়াত প্রতিবাদ করছে রবীন্দ্রনাথ ঢাবি চান নি’

‘বাংলাদেশ না চাওয়া জামায়াত প্রতিবাদ করছে রবীন্দ্রনাথ ঢাবি চান নি’

তালা ভেঙে নিজ দপ্তরে চুয়েটের নতুন ভিসি

তালা ভেঙে নিজ দপ্তরে চুয়েটের নতুন ভিসি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

12 December 2025

গ্রিসে পানি ভেবে পেট্রোল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার