Tuesday, July 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

November 30, 2025
in সারাদেশ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে উপজেলার কেরানিহাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এর ফলে গুরুত্বপূর্ণ ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভকারীরা বলেন, মহাসড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বারবার অনুরোধ ও দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। বাধ্য হয়ে তারা ব্লকেড কর্মসূচি পালন করছেন বলে জানান।

বিক্ষোভকারীরা আরও জানান, মহাসড়কটি শুধু স্থানীয়দের জন্যই নয়, এটি দেশের অর্থনীতি, পর্যটন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষাধিক মানুষ কক্সবাজারে যাতায়াত করেন। তবে দেশের অন্যতম ব্যস্ত এই সড়কটি অনেক জায়গায় পাড়ার গলির চেয়েও সরু।

জাঙ্গালিয়ার মতো কিছু অংশ ঢালু ও বাঁকানো। রাতে লবণের গাড়ি চলাচলের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ে। প্রতিটি দুর্ঘটনার পর কর্তৃপক্ষ সড়ক প্রশস্ত করার আশ্বাস দিলেও বাস্তবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

একই দাবিতে ৬ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

১১ এপ্রিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। তবে পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী আবারো আন্দোলনে নামেন।

এদিকে স্থানীয়দের সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় ভোগান্তিতে পড়েছেন সড়কটি দিয়ে চলাচল করা মানুষ। বিশেষ করে বিভিন্ন গাড়িতে বসে থাকা মানুষের ভোগান্তিটা একটু বেশি। জরুরি কাজে বের হওয়া মানুষরা সঠিক সময়ে যেতে পারছেন না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ডিআরইউ নির্বাচন আজ, কোন পদে কে লড়ছেন

Next Post

হলমার্কের এমডি তানভীর মারা গেছেন

Related Posts

চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার
সারাদেশ

চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার

এলএনজি সরবরাহ কমায় গ্যাস সংকট, সংকট আরও দুই সপ্তাহ
বিদ্যুৎ জ্বালানি

এলএনজি সরবরাহ কমায় গ্যাস সংকট, সংকট আরও দুই সপ্তাহ

‘মানবিকতা ও সচেতনতা সমাজকে পরিবর্তন করতে পারে’
সারাদেশ

‘মানবিকতা ও সচেতনতা সমাজকে পরিবর্তন করতে পারে’

Next Post
হলমার্কের এমডি তানভীর মারা গেছেন

হলমার্কের এমডি তানভীর মারা গেছেন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশে গ্যাসের সংকট আর কতদিন থাকবে, জানালেন জ্বালানি মন্ত্রী

দেশে গ্যাসের সংকট আর কতদিন থাকবে, জানালেন জ্বালানি মন্ত্রী

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

সবচেয়ে কম দামের ফোন আনছে ওয়ানপ্লাস

সবচেয়ে কম দামের ফোন আনছে ওয়ানপ্লাস

আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া দেশে নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া দেশে নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

30 November 2025

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার