Monday, May 18, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন খালেদা জিয়া

August 19, 2024
in রাজনীতি
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন খালেদা জিয়া
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য চলতি মাসেই যুক্তরাষ্ট্রে নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে।

বিএনপির পক্ষে থেকে বলা হচ্ছে, আগে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে প্রধান বাধা ছিল আওয়ামী লীগ সরকার। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নির্বাহী আদেশ মুক্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট তাকে মুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি।
তবে, এখন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে তার মেডিকেল বোর্ডের অনুমতির প্রয়োজন। এখন মেডিকেল বোর্ড তার দীর্ঘ ২০-২২ ঘণ্টার সফরের বিষয়টি বিবেচনা নিয়ে অনুমতি দিলে তাকে বিদেশে নেয়া হবে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রসঙ্গে জানতে চাইলে গত ১৬ আগস্ট তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম কবে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন সেটা নির্ভর করছে তার মেডিকেল বোর্ডের অনুমতির ওপর। তাই এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি তিনি কবে যাবেন। বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, আমাদেরকে দেখতে হচ্ছে ১৫-২০ ঘণ্টা জার্নি করার মতো ম্যাডামের সেই শারীরিক অবস্থা আছে কি না। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেলাম, কিন্তু লম্বা জার্নি করার পর যদি শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় তাহলে তো লাভ নেই।

তিনি বলেন, যখন চিকিৎসকরা অনুমতি দেবেন, তখনই আমরা চিকিৎসার জন্য বিদেশ নেব। আমাদের সব প্রস্তুতি আছে। এখন শুধু চিকিৎসকদের অনুমতির অপেক্ষায় আছি।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে এবি এম আব্দুস সাত্তার বলেন, আগের মতোই আছেন। উনার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো।

নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, দল যখন সিদ্ধান্ত নেবে ম্যাডামকে চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে। তখন ভিসা কোনো বাধা হবে না। উনার ভিসা পেতে সর্বোচ্চ আধা ঘণ্টা লাগবে। বিভিন্ন দূতাবাসের সঙ্গে তো আমাদের নিয়মিত যোগাযোগ ও ভালো সম্পর্ক আছে।

বিএনপির একটি সূত্র বলেছে, গত বছর যুক্তরাষ্ট্রের ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশ এসে খালেদা জিয়ার লিভারের একটি অপারেশন করে গেছেন। তাই এখন তার বিদেশে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে আগের চিকিৎসকদের বিষয়টি বিবেচনা রেখে আমেরিকা নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে।

সূত্রটি আরও জানায়, গত কয়েক বছর আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে নানা অজুহাতে খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল পাসপোর্ট অধিদপ্তর। গত ৬ আগস্ট খালেদা জিয়া মুক্তি পাওয়ার দিন রাতেই তার নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ট্রাম্পের আক্রমণ সত্ত্বেও সমর্থন বাড়ছে কমলার

Next Post

ডিএমপির ৩২ থানার ওসিকে বদলি

Related Posts

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা
রাজনীতি

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল
রাজনীতি

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

জামায়াতে ইসলামী একটা অমানুষের দল : রাশেদ খাঁন
রাজনীতি

জামায়াতে ইসলামী একটা অমানুষের দল : রাশেদ খাঁন

Next Post
ডিএমপির ৩২ থানার ওসিকে বদলি

ডিএমপির ৩২ থানার ওসিকে বদলি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে ফিরলেন রাষ্ট্রপতি

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

চাকরির সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

চাকরির সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

গরমে লাউ না ঝিঙে কোনটি বেশি স্বাস্থ্যকর

গরমে লাউ না ঝিঙে কোনটি বেশি স্বাস্থ্যকর

ব্লকেড কর্মসূচিতে অচল ডুয়েট

ব্লকেড কর্মসূচিতে অচল ডুয়েট

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 August 2024

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন খালেদা জিয়া

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার