Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জমকালো আয়োজনে শুরু হলো কাভা কাপ ভলিবল

October 23, 2025
in খেলা
জমকালো আয়োজনে শুরু হলো কাভা কাপ ভলিবল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসুদ রানা:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পর্দা উঠলো সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপ মেন্স ২০২৫। ছয় দেশের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টটি আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান অংশ নিয়েছে।

বুধবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। তিনি বলেন, ‘বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এক দেশ। আমি আশা করছি এই টুর্নামেন্ট অনেক উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সবার অংশগ্রহণে সফল একটি টুর্নামেন্ট হবে।’ বিদেশী দলগুলোকে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। তিনি জানান, এরকম একটি টুর্নামেন্ট আয়োজন করা বাংলাদেশের জন্য অনেক গর্বের ব্যাপার। ফারুক হাসান বলেন, ‘এটা আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। বড় এক টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি। আমাদের ফেডারেশনের জন্য এটি একটি আন্তর্জাতিক মাইলফলক। আসুন আমরা সবাই মিলে এই টুর্নামেন্টকে সফল করে তুলি।’

ভলিবল ফেডারেশনের সভাপতির আরও জানান, তাদের কমিটি দায়িত্ব নেওয়ার পর চারটি বড় টুর্নামেন্ট হয়েছে। তিনি আনন্দের সাথে ঘোষণা করেন যে, বাংলাদেশের মেয়েদের দল আগামী ডিসেম্বরে প্রথমবারের মতো চমালদ্বীপে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু। তিনি বলেন, ‘বাংলাদেশের ভলিবলের জন্য এক ঐতিহাসিক দিন আজ। এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের এক মাধ্যম। এই প্রতিযোগিতা তরুণ খেলোয়াড়দের উদ্দীপ্ত করবে। সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের ভলিবল।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকরা উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

সিএনএস//এল//

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রায়পুরায় ১০জনকে জরিমানা

Next Post

জাতীয় সাঁতারে রেকর্ডের ছড়াছড়ি: নৌবাহিনী শীর্ষে

Related Posts

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই
খেলা

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী
খেলা

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে
খেলা

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

Next Post
জাতীয় সাঁতারে রেকর্ডের ছড়াছড়ি: নৌবাহিনী শীর্ষে

জাতীয় সাঁতারে রেকর্ডের ছড়াছড়ি: নৌবাহিনী শীর্ষে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 October 2025

জমকালো আয়োজনে শুরু হলো কাভা কাপ ভলিবল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার